ভারত জুড়েই মৌসুমী বায়ুর গতি রুদ্ধ! আর যা বলছে আবহাওয়া দফতর
দুর্বল হওয়ার কারণে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বদ্ধ অবস্থায় রয়েছে। দুর্বল হওয়ার কারণে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তরের দিকে আর এগোতে পারেনি।
দুর্বল হওয়ার কারণে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বদ্ধ অবস্থায় রয়েছে। এই মুহুর্তে উত্তরের দিকে মৌসুমী বায়ু মুম্বই-সহ থানে, আহমেদনগর. বুলধানা, অমরাবতি, গণ্ডিয়া, তিতলাগড়, কটক, মেদিনীপুর, গোয়ালপাড়া এবং বাগডোগরার ওপর রয়েছে। দুর্বল হওয়ার কারণে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তরের দিকে আর এগোতে পারেনি।

আবহাওয়া দফতরের বুলেটিনে বলা হয়েছে, মৌসুমী বায়ু উত্তরের দিকে মুম্বই-সহ থানে, আহমেদনগর. বুলধানা, অমরাবতি, গণ্ডিয়া, তিতলাগড়, কটক, মেদিনীপুর, গোয়ালপাড়া এবং বাগডোগরার ওপর অবস্থান করছে। কিন্তু দুর্বল হওয়ার কারণে পরবর্তী এক সপ্তাহে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর এগিয়ে যাওয়ার আপাতত আর কোনও খবর নেই।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, উত্তরাখণ্ড, হরিয়ানা. চণ্ডীগড়, দিল্লি, পশ্চিম উত্তর প্রদেশ, তামিলনাড়ু, উত্তর উপকূল অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং রায়ালসীমার কিছু অংশে।
তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে, উপকূল অন্ধ্রপ্রদেশ, বিহারের দু-একটি জায়গায়, ওড়িশা ও ঝাড়খণ্ডে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এবছরের বর্ষায় ভারী বৃষ্টি হতে পারে তামিলনাড়ু, কেরল, দক্ষিণ কর্ণাটক, কোঙ্কন, গোয়া, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে।












Click it and Unblock the Notifications