সপ্তাহের শেষেই কি দিল্লি-সহ উত্তর ভারতে মৌসুমী বায়ু ! যা বলছে আবহাওয়া দফতর
মাঝখানে প্রায় ১০ দিনের বিরতির পর ফের সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। এই মুহুর্তে যা মধ্যভারত ও মহারাষ্ট্রের ওপর অবস্থান করছে।
মাঝখানে প্রায় ১০ দিনের বিরতির পর ফের সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। এই মুহুর্তে যা মধ্যভারত ও মহারাষ্ট্রের ওপর অবস্থান করছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এবার মৌসুমী বায়ু এগিয়ে যেতে থাকবে। আর বৃষ্টিও তার ছন্দে ফিরে আসবে। দিল্লি-সহ উত্তর ভারতের কিছু অংশের ওপর মৌসুমী বায়ু অবস্থান করবে ২৯ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে।
মধ্য ভারত এবং উত্তর ভারতের সমতলভূমিতে বিগত দিনগুলিতে তাপমাত্রা বৃদ্ধি হয়েছিল। তবে এবার দু-থেকে তিন দিনের মধ্যে এই তাপমাত্রা বৃদ্ধি থেকে রেহাই মিলবে বলে অনুমান আবহ দফতরের।
উত্তর ভারতে বর্ষা পূর্ববর্তী বৃষ্টি দেখা দিতে পারে মঙ্গল কিংবা বুধবার। যা হতে পারে অনেকটা বিস্তৃত এলাকা জুড়ে।
রবিবার দক্ষিণ মধ্যপ্রদেশে বর্ষা প্রবেশ করেছে। যা এরপর গুজরাতের দিকে এগিয়ে যাচ্ছে।

আবহাওয়া দফতরের উপগ্রহ চিত্রে ভারতের ওপর মেঘের ছায়া
পরবর্তী পর্যায়ে উত্তর পশ্চিম মৌসুমী বায়ু এগিয়ে যাওয়ার পক্ষে আগামি ৪৮ ঘণ্টায় যথেষ্ট অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে আরব সাগরের কিছু অংশ, গুজরাত, মহারাষ্ট্রের কিছু অংশ, মধ্যপ্রদেশের কিছু অংশ, ছত্তিসগড়, ওড়িশা-পশ্চিমবঙ্গের বাকি অংশ, ঝাড়খণ্ড-বিহারের কিছু অংশে। জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের উপগ্রহ চিত্র
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামি ৪৮ ঘণ্টায় ওড়িশা-পশ্চিমবঙ্গের বাকি অংশ, গুজরাত-মধ্যপ্রদেশের কিছউ অংশ, মহারাষ্ট্রের বাকি অংশ, পূর্ব উত্তরপ্রদেশ মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টির দেখা মিলবে।
নির্দিষ্ট সময়ের তিনদিন আগেই দেশে তথা কেরলে মৌসুমী বায়ু প্রবেশ করেছিল ২৯ মে। ইতিমধ্যেই কেরল উপকূল, কর্ণাটক, মহারাষ্ট্র এবং দক্ষিণ গুজরাতে ভাল বৃষ্টি হয়েছে।
যদিও রবিবার পর্যন্ত সব মিলিয়ে বৃষ্টিপাত হয়েছে সাধারণের ১০ শতাংশ কম।
দেশে আবহাওয়া দফতরের চারটি ভাগের মধ্যে শুধুমাত্র দক্ষিণ উপদ্বীপ অংশে বৃষ্টিপাত হয়েছে ২৯ শতাংশ বেশি। অন্যদিকে, পূর্ব-উত্তরপূর্ব এবং উত্তর পশ্চিম ভারতে বৃষ্টি কম হয়েছে যথাক্রমে ২৯ ও ২৪ শতাংশ।
আবহাওয়া দফতরের দেওয়া হিসেব অনুযায়ী, সারা দেশের ২৫ শতাংশেরও কম জায়গায় স্বাভাবিক কিংবা বেশি বৃষ্টি হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২০১৮-তে ২০১৭ সালের থেকে ভাল বৃষ্টি হবে। জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে সারা দেশে ৯৬ থেকে ১০৪ শতাংশ বৃষ্টি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications