Monsoon Update: কেরল-তামিলনাড়ুতে ঢুকল বর্ষা, অপেক্ষায় উত্তরবঙ্গ! বেশ কয়েকটি জায়গায় হলুদ সতর্কতা

কেরলে বর্ষার (Monsoon Update) আগমন হয়েছে। এদিন সরকারিভাবে ঘোষণা করেছে আবহাওয়া দফতর। এদিন আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ৮ জুন কেরলে প্রবেশ করেছে। এছাড়াও পুরো লাক্ষাদ্বীপ, পুরো তামিলনাড়ুতেও বর্ষা প্রবেশ করে গিয়েছে বলে এদিন জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

আবহাওয়া দফতর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় কেরলে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। মৌসুমী বায়ু (Monsoon Update) প্রবেশের সব শর্তও পূরণ হওয়া স্বাভাবিক তারিখ ১ জুনের পরিবর্তে একসপ্তাহ পর ৮ জুন কেরলে বর্ষা প্রবেশ করেছে। ইতিমধ্যেই দেশের অনেক রাজ্যেই প্রাক-বৃষ্টির বর্ষাও চলছে।

বর্ষার ছবি

আবহাওয়াবিদরা এর আগে কেরলে মৃদু বর্ষার পূর্বাভাস দিয়েছিলেন। কেননা আরব সাগরে ঘূর্ণিঝড় বিপর্যয় তৈরি হয়। যে কারণে বিশেষজ্ঞরা বলেছিলেন, এবার মৌসুমী বায়ুর অগ্রগতি দুর্বল। এর আগে বেসরকারি আবহাওয়া সংস্থার তরফে বলা হয়েছিল ৯ জুনের মধ্যে কেরলে বর্ষা ঢুকবে। এছাড়াও অন্তত ১২ জুন, ঘূর্ণিঝড়ের রেশ না কাটা পর্যন্ত বর্ষা দুর্বল থাকবে, এমনটাই বলা হয়েছিল।

এদিন আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম, মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরেও অগ্রসর হয়েছে মৌসুমী বায়ু। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে তিরুবন্তপুরম, কোল্লাম, এর্নাকুলাম, ত্রিশূর, মালাপ্পুরম, কোঝিকোড়-সহ বিভিন্ন জায়গায় বজ্রপাত, দমকা হাওয়া-সহ ভারী বৃষ্টিপাতের (Monsoon Update) পূর্বাভাস দেওয়া হয়েছে।

কেরলের বেশ কিছু অংশের জন্য হলুদ সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর। ৮ জুন আলাপুঝা এবং এর্নাকুলাম, ৯ জুন, তিরুবনন্তপুরম, কোল্লাম, পাঠানামথিট্টা, আলাপুঝা এবং ১০ জুন মাঠানামথিট্টা ও ইদুক্কিতে।

বর্ষার ছবি

সাধারণভাবে লাক্ষাদ্বীপ, কেরল ও উপকূলীয় কর্নাটকে বর্ষা শুরুর মানদণ্ড হিসেবে পরপর দুদিন বৃষ্টিপাতের প্রয়োজন। সেই মতো বৃষ্টিপাতও হয়েছে কিংবা চলছে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় আরব সাগরে বেশ কিছু অংশ, কেরলে সামান্য কিছু অংশ, তামিলনাড়ু ও কর্নাটকের কিছু অংশে বর্ষা (Monsoon Update) আরও অগ্রসর হবে।

অন্যদিকে আগামী ৪৮ ঘন্টায় মৌসুমী বায়ু মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্ব ভারতের কিছু অংশে বর্ষা পৌঁছে যাবে। উত্তর-পূর্ব ভারতে বর্ষা পৌঁছনোর সঙ্গে উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায় বর্ষার শুরুর যোগ রয়েছে। আবহাওয়া দফতর ইতিমধ্যেই ১১ জুন রবিবার ওই পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে।

আবহাওয়া দফতরের তরফে মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় ৯ জুন, অসম ও মেঘালয়ে ১২ জুন, অরুণাচল প্রদেশ-অসম ও মেঘালয়ের কোনও কোনও জায়গায় ৮-১২ জুনের মধ্যে ভারী বৃষ্টিপাতের (Monsoon Update) সতর্কবার্তা জারি করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+