Monsoon Update: বঙ্গোপসাগরে নিম্নচাপ! চার রাজ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, মিটবে কি ৩৮%-এর ঘাটতি

Monsoon Update: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা আগামী ১২ ঘন্টার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় এই নিম্নচাপ ওড়িশা ও ঝাড়খণ্ডের ওপরে সরে যাবে। এই পরিস্থিতিতে দেশের পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন মধ্যভারতে মৌসুমী বায়ু সক্রিয় থাকবে বলে জানিয়েছে বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেট।

গত প্রায় দিন দশের ধরে দেশের বিস্তীর্ণ অংশে বিচ্ছিন্ন বৃষ্টি হচ্ছে। বৃষ্টি সীমাবদ্ধ ছিল উত্তর ভারতের পার্বত্য অঞ্চল, উত্তর প্রদেশ, বিহার, সিকিম হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতে। অগাস্টের প্রথম ১৫ দিনে দেশের পশ্চিম, মধ্য ও দক্ষিণ অংশে মৌসুমী বায়ু ছিল দুর্বল।

Rain

অগাস্টে বৃষ্টিপাতে ৩৮% ঘাটতি তৈরি হয়েছে। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়-সহ মধ্য ভারতের মূল মৌসুমী অঞ্চল আবার স্বাভাবিকের নিচে চলে গিয়েছে। বর্তমান পরিস্থিতিতে তীব্র বৃষ্টিপাতের ক্রিয়াকলাপ মূলক সমুদ্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে। নিম্নচাপের কারণে ওড়িশা ও উপকূল অন্ধ্রপ্রদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা। আর মৌসুমী প্রণালী উপকূল অতিক্রম করার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের বিস্তার ও তীব্রতা বৃদ্ধি পাবে।

বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেট জানাচ্ছে নিম্নচাপ এলাকাটি উপকূল অতিক্রম করার পর ধীরে ধীরে অগ্রসর হবে। এটি ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও পূর্ব মধ্যপ্রদেশের কিছু অংশে আছড়ে পড়ার সম্ভাবনা। আগামী তিন থেকে চার দিন এর সক্রিয়তা অব্যাহত থাকবে।

Rain

ওড়িশা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সময়। বিদর্ভ ও তেলেঙ্গানার কিছু অংশে বৃষ্টি বহনকারী মেঘের সংবহনশীল ক্লাস্টারও প্রসারিত হবে। একদিকে মহারাষ্ট্র, অন্যদিকে তেলেঙ্গানার কিছু অংশে ১৭ থেকে ১৯ অগাস্টের মধ্যে মাধারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+