Monsoon Update: বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ! কতটা প্রভাব পড়বে বাংলায়, মৌসুমী বায়ু কতটা সক্রিয় হবে

Monsoon Update: গত দিন দশেক ধরে কার্যত ঘুমের ঘোরে রয়েছে মৌসুমী বায়ু। ৪ অগাস্ট থেকে দেশের প্রতিদিনের বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম হয়েছে। এছাড়াও গত দুদিনে বৃষ্টিপাতের ঘাটতি ৬৫ শতাংশের বেশি বেড়েছে। এমনটাই জানাচ্ছে বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেট।

দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে গড় বৃষ্টিপাত ৩ অগাস্ট স্বাভাবিকের ওপর থেকে ১৫ অগাস্ট স্বাভাবিকের নিচে চলে এসেছে। অগাস্টে বৃষ্টিপাতের ঘাটতি এখন ৩৭ শতাংশের মতো। যা এই মাসের মধ্যে সর্বোচ্চ। সামনের কয়েকটা দিনে বর্ষা সক্রিয় হলেও, তা হবে সীমিত এলাকায়।

Monsoon Update

একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে। পরবর্তী ২৪ ঘন্টায় এটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা। এটি একটি শক্তিশালী সিস্টেম না হলেও দেশের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বঙ্গোপসাগরে মৌসুমী প্রণালী তৈরি হওয়ার পরে বর্ষার বিরতি সবসময় হয়। তবে তা পরবর্তী সময়ে সক্রিয় হয়। সক্রিয় হতে যে পরিস্থিতির প্রয়োজন, তা সম্ভাব্য নিম্নচাপ তৈরি করবে না বলেই ধারনা স্কাইমেটের আবহাওয়া বিজ্ঞানীদের।

এই না-এর পিছনে কারণ রয়েছে। যে সিস্টেম তৈরি হয়, তা সবসময় বঙ্গোপসাগর থেকে আসে এবং তা দেশের গাঙ্গেয় সমভূমির ওপর দিয়ে প্রবাহিত পূর্ব দিকের বাতাস মৌসুমী বায়ুকে সক্রিয় করে। এবার তা হচ্ছে না। নিম্নচাপ অঞ্চলগুলির বেশিরভাগই মৌসুমী বায়ু বরাবর প্রবাহিত হচ্ছে। এক্ষেত্রে মৌসুমী অক্ষরেখা স্বাভাবিক অবস্থানে ফিরতে পারছে না।

Monsoon Update

ফলে ১৮ অগাস্ট নিম্নচাপ তৈরি হলে তা পরের ৩-৪ দিন পূর্বের রাজ্যগুলির ওপরে থাকার প্রবণতা থেকে যাচ্ছে। ওড়িশা, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের ওপরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পরবর্তী সময়ে পূর্ব মধ্যপ্রদেশ, দক্ষিণ বিহার, পূর্ব উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রের বিদর্ভেও পৌঁছে যাবে।

স্কাইমেটের তরফে বলা হচ্ছে ১৮ থেকে ২৪ অগাস্টের মধ্যে মৌসুমী বায়ু আংশিক সক্রিয় হবে। এর ফলে কিছুটা সুবিধা পাবে পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ। তবে রাজ্যগুলিতে একইরকমের বৃষ্টিপাত হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+