অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উপকূল কর্ণাটকে! দেশের বাকি অংশে মৌসুমী বায়ুর প্রভাব কী, জেনে নিন
শনিবার অসম, মেঘালয়, উত্তরাখণ্ড, উপকূল কর্ণাটকের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
শনিবার অসম, মেঘালয়, উত্তরাখণ্ড, উপকূল কর্ণাটকের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এছাড়াও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, অরুণাচল প্রদেশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, উত্তর প্রদেশ, পঞ্জাব, কেরলে।

গত ২৪ ঘণ্টায় জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, পঞ্চাব, পূর্ব রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, গুজরাত, কোঙ্কন, গোয়া, বিদর্ভ, ছত্তিসগড়, অরুণাচল প্রদেশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, উপকূল কর্ণাটক, কেরলের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হয়েছে।

আবহাওয়া দফতরের উপগ্রহ চিত্র
দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গুজরাত, রাজস্থান, উত্তর আরব সাগরের বাকি অংশের দিকে আরও অগ্রসর হয়েছে। ফলে ২৯ জুন মৌসুমী বায়ু পুরো দেশেই ছেয়ে গিয়েছে।

আবহাওয়া দফতরের উপগ্রহ চিত্র
দেশের দক্ষিণ অংশে এই মুহুর্তে মৌসুমী বায়ুকে স্বাভাবিক অবস্থায় দেখা যাচ্ছে। তবে তা ১ থেকে ৬ জুলাইয়ের মধ্যে হিমালয়ের পাদদেশে পৌঁছে যাবে। ফল স্বরূপ মধ্য ভারতে বৃষ্টি কমার সম্ভাবনা। অন্যদিকে, হিমালয়ের পাদদেশ এলাকায় ১, ২ জুলাই বৃষ্টি বাড়ার সম্ভাবনা।
আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৭ সালের থেকে ২০১৮-তে ভারতে মৌসুমী বায়ুর প্রভাবে ভাল বৃষ্টি হবে। জুন থেকে সেপ্টেম্বর সময়ের মধ্যে সারা দেশে ৯৬ থেকে ১০৪ শতাংশ বৃষ্টি হবে। আবহাওয়া দফতরের নিরিখে যা স্বাভাবিক।












Click it and Unblock the Notifications