কোঙ্কন, গোয়া, কেরল, অসম, মেঘালয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস! বাকি অংশে মৌসুমী বায়ু কবে, জেনে নিন

কেরল ও কর্ণাটকে মৌসুমী বায়ু সক্রিয়। যার জেরে হাল্কা থেকে মাঝারি, কোনও কোনও জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

কেরল ও কর্ণাটকে মৌসুমী বায়ু সক্রিয়। যার জেরে হাল্কা থেকে মাঝারি, কোনও কোনও জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। স্বাভাবিক মৌসুমী বায়ুর জন্য কোঙ্কন, গোয়া, বিদর্ভ, ছত্তিসগড়, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, অসমের কিছু অংশ এবং আন্দামান নিকোবরে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কোঙ্কন, গোয়া, কেরল, অসম, মেঘালয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

বুধবারের আবহাওয়ার বুলেটিনে বলা হয়েছে, দুর্বল হওয়ার কারণে গত এক সপ্তাহ ধরে আর এগোতে পারেনি মৌসুমী বায়ু। এছাড়াও বায়ুমণ্ডলের নিচের দিকের স্তরে বিপরীত মুখী বাতাস শক্তিশালী হাওয়ার কারণেও মৌসুমী বায়ু বাধাপ্রাপ্ত হচ্ছে। এছাড়াও উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওপর নিম্নচাপের উৎপত্তি হয়েছে। এত বাধা-বিপত্তি সত্ত্বেও, মৌসুমী বায়ু প্রবাহে গতি আসতে পারে ২৪ জুনের আশপাশের কোনও এক সময়ে।

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, বজ্র বিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম, উপকূল অন্ধ্রপ্রদেশ, রায়ালসীমা, তেলেঙ্গানা, তামিলনাড়ু, পণ্ডিচেরীর কোনও কোনও জায়গায়।

আবহাওয়া দফতরের আরও অনুমান, পূর্ব বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং উপকূল অন্ধ্রপ্রদেশের কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এবারের বর্ষায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কোঙ্কন, গোয়ার কোনও কোনও জায়গায়। ভারী বৃষ্টি হতে পারে কেরল, উপকূলবর্তী কর্ণাটক, মধ্য মহারাষ্ট্র, অসম, মেঘালয় এবং আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+