ফের সক্রিয় হচ্ছে মৌসুমী বায়ু! পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী বৃষ্টির পূর্বাভাস

মৌসুমী বায়ু দুর্বল হয়ে পড়ার ঘটনাটা প্রায় সারা দেশ ব্যাপী। তবে উত্তরবঙ্গের আবহাওয়া মৌসুমী বায়ুর পক্ষে অনুকূল।

মৌসুমী বায়ু দুর্বল হয়ে পড়ার ঘটনাটা প্রায় সারা দেশ ব্যাপী। তবে উত্তরবঙ্গের আবহাওয়া মৌসুমী বায়ুর পক্ষে অনুকূল। তবে ২৪ জুনের আশপাশের সময়ে তা পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ এবং ছত্তিগড় ও ওড়িশার কিছু অংশে এগিয়ে যাবে।

ফের সক্রিয় হচ্ছে মৌসুমী বায়ু! পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী বৃষ্টির পূর্বাভাস

রবিবারে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরব সাগরের মধ্যবর্তী অংশ, মহারাষ্ট্রের কিছু অংশ এবং গুজরাতের কিছু অংশের দিকে এগিয়ে যাবে। মৌসুমী বায়ু উত্তরের দিকে ভালসাদ, মালেগাঁও, অমরাবতী, গোণ্ডিয়া, তিতলাগড়, কটক, মেদিনীপুর, গোয়ালপাড়া ও বাগডোগরার ওপর অবস্থান করছে।

ফের সক্রিয় হচ্ছে মৌসুমী বায়ু! পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতরের উপগ্রহ চিত্র

মৌসুমী বায়ু আরও এগিয়ে যাওয়ার জন্য পরিস্থিতি অনুকূল রয়েছে উত্তর আরব সাগর, মহারাষ্ট্র ও অসমের বাকি অংশে। গুজরাত, ছত্তিসগড়, ওড়িশা, পশ্চিমবঙ্গের আরও কিছু অংশ, সৌরাষ্ট্র, ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশের কিছু অংশ আগামি ২ থেকে ৩ দিনের মধ্যে তা পৌঁছে যাবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, অসম ও মেঘালয়ের কিছু অংশ। ভারী বৃষ্টি হতে পারে বিদর্ভ, ছত্তিসগড়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, গুজরাত, কোঙ্কন ও গোয়ার বিচ্ছিন্ন কিছু অংশে।

আবহাওয়া দফতরের আরও পূর্বাভাস, বজ্র-বিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, উপকূল অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, রায়ালসীমা, তামিলনাড়ু ও পণ্ডিচেরীতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+