পশ্চিম উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস! পূর্বে ঝোড়ো হাওয়ার কারণে মৎস্যজীবীদের ওপর নিষেধাজ্ঞা

আবহাওয়া দফতরের বুলেটিনে বলা হয়েছে, সোমবার মৌসুমী বায়ু মুম্বই-সহ থানে, আহমেদনগর, পারভানী, ইয়টমল, ব্রহ্মপুরী, রাজনন্দগাঁও, ভবানীপাটনা, পুরী, আগরতলা, লামডিং এবং উত্তর লাখিমপুর অতিক্রম করবে।

মহারাষ্ট্র, বিশেষ করে উপকূলবর্তী অংশে গত ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টি হয়েছে। অন্যদিকে, মৌসুমী বায়ু মহারাষ্ট্রের বেশিরভাগ অংশে প্রবেশ করেছে।

পশ্চিম উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস! পূর্বে ঝোড়ো হাওয়ার কারণে মৎস্যজীবীদের ওপর নিষেধাজ্ঞা

আবহাওয়া দফতরের বুলেটিনে বলা হয়েছে, সোমবার মৌসুমী বায়ু মুম্বই-সহ থানে, আহমেদনগর, পারভানী, ইয়টমল, ব্রহ্মপুরী, রাজনন্দগাঁও, ভবানীপাটনা, পুরী, আগরতলা, লামডিং এবং উত্তর লাখিমপুর অতিক্রম করবে।

পশ্চিম উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস! পূর্বে ঝোড়ো হাওয়ার কারণে মৎস্যজীবীদের ওপর নিষেধাজ্ঞা

আবহাওয়া দফতরের উপগ্রহ চিত্রে ভারতের ওপর মেঘের অবস্থান

আগামি ৪৮ ঘণ্টায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্য আবহাওয়া আরও অনুকূল হবে বিদর্ভ, ছত্তিসগড়, ওড়িশা, পশ্চিমবঙ্গ ও সিকিমের কিছু অংশ, বঙ্গোপসাগরের উত্তর পশ্চিমের বাকি অংশ এবং উত্তর-পূর্বের রাজ্যগুলিতে। এছাড়াও আগামি ৪৮ ঘণ্টায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অগ্রসর হওয়ার জন্য আবহাওয়া আরও অনুকূল হবে পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহারের কিছু অংশে।

এই মুহূর্তে উত্তরপূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশের ওপর নিম্নচাপ অবস্থান করছে। যা ঘনীভূত হয়ে উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হয়ে ফেনির দক্ষিণে বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে রবিবার রাতে। এছাড়াও সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিমি ওপরে একটা ঘূর্ণাবর্তও অবস্থান করছে।

পশ্চিম উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস! পূর্বে ঝোড়ো হাওয়ার কারণে মৎস্যজীবীদের ওপর নিষেধাজ্ঞা

আবহাওয়া দফতরের উপগ্রহ চিত্রে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উপকূল কর্ণাটক, দক্ষিণ কোঙ্কন এবং গোয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে কোঙ্কন, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, মহারাষ্ট্রের মধ্যবর্তী অংশ, দক্ষিণ কর্ণাটক এবং কেরলে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে, উপকূল কর্ণাটক, কোঙ্কন, গোয়া, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, ওড়িশা ও কেরলায় বেশ কিছু জায়গায়।

বজ্র-বিদ্যুৎসহ ধুলো ঝড় হতে পারে উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ডের বেশ কিছু জায়গায়। অন্যদিকে পশ্চিম রাজস্থানে কিছু জায়গায় গরম হাওয়া বয়ে যেতে পারে বলেও জানানো হয়েছে।

ওড়িশা, পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। যার ফলে সমুদ্র প্রবলভাবে উত্তাল হওয়ার সম্ভাবনা। ফলে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+