অতি সক্রিয় মৌসুমী বায়ু! ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা গুজরাত, পশ্চিমবঙ্গে

উত্তর-পশ্চিম ভারতে বর্ষা পূর্ববর্তী বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হওয়ার কথা ২৬ জুন থেকে। অন্যদিকে, দিল্লি তথা উত্তর-পশ্চিম ভারতে মৌসুমী বায়ু পৌঁছে যাবে ২৮ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে।

উত্তর-পশ্চিম ভারতে বর্ষা পূর্ববর্তী বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হওয়ার কথা ২৬ জুন থেকে। অন্যদিকে, দিল্লি তথা উত্তর-পশ্চিম ভারতে মৌসুমী বায়ু পৌঁছে যাবে ২৮ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।

অতি সক্রিয় মৌসুমী বায়ু! ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা গুজরাত, পশ্চিমবঙ্গে

দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এগিয়ে যাওয়ার জন্য আগামি ৪৮ ঘণ্টায় অনুকূল পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে আরব সাগরের উত্তরের বেশ কিছু অংশ, গুজরাতে। এছাড়াও মহারাষ্ট্রের বাকি অংশ, মধ্যপ্রদেশের বেশ কিছু অংশ, ছত্তিসগড়, ওড়িশার বাকি অংশ, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের বেশ কিছু অংশ, বিহার, পূর্ব উত্তর প্রদেশের কিছু অংশ এবং দক্ষিণ পূর্ব রাজস্থানের কিছু অংশে।

আবহাওয়া দফতরের বুলেটিনে বলা হয়েছে, ২৬ জুন গুজরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, কোঙ্কন, গোয়া, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, সিকিম ও ওড়িশায়।

পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন পাঁচ জেলায় ২৯ জুন পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় এইসব জায়গায় প্রবল বৃষ্টির কারণে পরিস্থিতি বেশ খারাপ। আবহাওয়া দফতরের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে।

অতি সক্রিয় মৌসুমী বায়ু! ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা গুজরাত, পশ্চিমবঙ্গে

আবহাওয়া দফতরের উপগ্রহ চিত্র

ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, উপকূল এবং দক্ষিণ কর্ণাচক, উত্তর উপকূল অন্ধ্রপ্রদেশ, সৌরাষ্ট্র, কচ্ছ, পূর্ব রাজস্থান, ঝাড়খণ্ড এবং বিহারে।

সোমবার প্রবল বৃষ্টি হয়েছে, গুজরাতের বেশ কিছু জায়গায়। এছাড়াও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে, কোঙ্কন, গোয়া এবং মধ্য মহারাষ্ট্রের বেশ কিছু জায়গায়।

অতি সক্রিয় মৌসুমী বায়ু! ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা গুজরাত, পশ্চিমবঙ্গে

আবহাওয়া দফতরের উপগ্রহ চিত্র

গত ২৪ ঘণ্টায় মৌসুমী বায়ু যথেষ্ট সক্রিয় ছিল দক্ষিণ গুজরাত, কোঙ্কন ও গোয়ায়। অন্যদিকে তা সক্রিয় ছিল পশ্চিমবঙ্গ, সিকিম, উত্তর ওড়িশা ও উপকূল কর্ণাটকে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২০১৭ সালের থেকে এবছরে ভাল বৃষ্টি হবে। সারা দেশেই স্বাভাবিক বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ৯৬ থেকে ১০৪ শতাংশ বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+