Monsoon Update: চার সপ্তাহের জন্য বর্ষা হবে 'বন্ধ্যা'! বেসরকারি আবহাওয়া সংস্থার রিপোর্টে উদ্বেগ
কেরলে বর্ষা ( Monsoon Update) প্রবেশ করে তা আরও উত্তরে পথ নিয়েছে। অন্যদিকে উত্তর-পূর্ব ভারত হয়ে বর্ষা পশ্চিমবঙ্গের উত্তরের আটটি জেলায় ছড়িয়েছে। কিন্তু এক বেসরকারি আবহাওয়া সংস্থা জানিয়েছে, আগামী চার সপ্তাহে সারা দেশে এই বর্ষা থেকে পাওয়ার কিছু নেই। যা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে কৃষির সঙ্গে যুক্ত মানুষজনের মধ্যে।
এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশন সিস্টেমের কথা উল্লেখ করা বলা হয়েছে ছয়ই জুলাই পর্যন্ত এবারের বর্ষার ( Monsoon Update) পারফরমেন্স হবে হতাশাজনক। বর্ষা না হওয়ায় মাঠ শুকিয়ে যাবে এবং কৃষির ওপরে প্রভাব পড়বে বিস্তর। অনেক ক্ষেত্রে বীজ বপনের কাজ পিছিয়ে যাবে কিংবা বাধাপ্রাপ্ত হবে। যা মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়।

বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেট বলেছে, প্রতিবছরই বর্ষার শুরুতে দেশের মধ্য ও পশ্চিমভাগে ভাল বৃষ্টি হয়। কিন্তু এবার তা না হলে, এইসবহ এলাকা শুখা হয়ে যেতে পারে। অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে এইসব এলাকায় বিভিন্ন সমস্যার মুখে পড়বে বলেই মনে করছে বিশেষজ্ঞরা।

সাধারণভাবে ১ জুনের আশপাশের সময়ে কেরলে বর্ষার (Monsoon Update) প্রবেশ হয়ে থাকে। কিন্তু এবার তা হয়েছে সাতদিন দেরি অর্থাৎ ৮ জুন। ঠিক তেমনই উত্তরবঙ্গে আট থেকে দশ জুন বর্ষার প্রবেশের কথা থাকলেও এবার তা এসেছে ১২ জুন। তবে উত্তর-পূর্ব ভারতের ক্ষেত্রে পরিস্থিতিটা দক্ষিণ কিংবা দক্ষিণ-পশ্চিম ভারতের মতো নয়।

এবার কেরলে বর্ষায় দেরির কারণ হিসেবে যে কারণ সব থেকে বড় হয়ে দেখা দিয়েছে তা হল ঘূর্ণিঝড় বিপর্যয়। যা শুধু কেরলেই নয়, কর্নাটক কিংবা মহারাষ্ট্রের মতো রাজ্যেও বর্ষার অগ্রগতিতে বাধা দিয়েছে কিংবা দিচ্ছে, এমনটাই বলছে ওই বেসরকারি আবহাওয়া সংস্থা।
মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওড়িশা ও বিহারের অর্ধেক এলাকায় ১৫ জুনের মধ্যে বর্ষার প্রবেশ হয়ে থাকে। এবার যা বাধাপ্রাপ্ত হয়েছে। কবে এইসব রাজ্যগুলিতে বর্ষার প্রবেশ হবে তা এখনই বলতে পারছে না আবহাওয়া দফতর। অন্যদিকে বঙ্গোপসাগরের ওপরেও কোনও সিস্টেম নেই ( Monsoon Update)। ফলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা সহজেই অনুমেয়।












Click it and Unblock the Notifications