আর মাত্র ২ দিনের অপেক্ষা, ৮ জুন কেরলে ঢুকছে বর্ষা, জানাল মৌসম ভবন

এসেও যেন আসছে না বর্ষা। আসার কথা ছিল ৬ জুন। সেই কথা ধরেই তিতির পাখির মতো আকাশের দিকে চেয়েছিল দহনে দগ্ধ গোটা দেশ। কিন্তু কথা রাখল না বর্ষা।

এসেও যেন আসছে না বর্ষা। আসার কথা ছিল ৬ জুন। সেই কথা ধরেই তিতির পাখির মতো আকাশের দিকে চেয়েছিল দহনে দগ্ধ গোটা দেশ। কিন্তু কথা রাখল না বর্ষা। ৬ জুনের দিনক্ষণ বাতিল করে আপাতত ৮ জুন কেরলের উপকূল ধরে বর্ষার আসার দিন ঠিক হয়েছে। মৌসম ভবনের আবহাওয়াওয়াবিদেরা জানিয়েছেন নির্ধারিত দিনের দু'‌দিন পরেই দেশে কেরল উপকূল দিয়ে ঢুকবে বর্ষা।

আর ২ দিনের অপেক্ষা, ৮ জুন কেরলে ঢুকছে বর্ষা, জানাল মৌসম ভবন

অর্থাৎ এখনও ৯৬ ঘণ্টার অপেক্ষা। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী কেরলে মৌসুমি বায়ু ঢোকার ২৪ ঘণ্টার মধ্যে ওড়িশার উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়ে যাবে। আগামী পাঁচ দিন উত্তর পূর্বের রাজ্য অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই আবহাওয়াই বর্ষা আসার পরিবেশ তৈরি করবে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে শুরু হয়ে গিয়েছে প্রাক বর্ষার বৃষ্টি।

দেশে বর্ষার আগবনের বার্তা শোনালেও রাজস্থান, মধ্য প্রদেশ এবং বিদর্ভের আবহাওয়ার বিশেষ উন্নতি হবে না বলে জানিয়েছে আবহাওযা দপ্তর। আগামী ৩-৪ দিন এই তিন জায়গায় তাপ প্রবাহ চলবে।
এই মুহূর্তে মৌসুমী বায়ু দক্ষিণ আরব সাগর এবং মালদ্বীপের কমোরিনা এলাকায় অবস্থান করছে। ধীরে ধীরে সেটি দক্ষিণ পশ্চিম দিকে এগোচ্ছে। তারপরেই কেরলে প্রবেশ করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+