সোমবার থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশন! অর্থনীতি, সীমান্ত ইস্যুতে বিরোধীরা চেপে ধরতে পারে সরকারকে

দেশব্যাপী করোনা সংক্রমণের কারণে বর্ষাকালীন অধিবেশন শুরুতে দেরি হলেও, সোমবার থেকে তা বসতে চলেছে। অধিবেশন চলবে ১৮ দিন। থাকবে না অফ ডে। প্রশ্নোত্তর পর্বও বাতিল করা হয়েছে এবার। ২৩ মার্চ থেকে বন্ধ হ

দেশব্যাপী করোনা সংক্রমণের কারণে বর্ষাকালীন অধিবেশন শুরুতে দেরি হলেও, সোমবার থেকে তা বসতে চলেছে। অধিবেশন চলবে ১৮ দিন। থাকবে না অফ ডে। প্রশ্নোত্তর পর্বও বাতিল করা হয়েছে এবার। ২৩ মার্চ থেকে বন্ধ হয়ে গিয়েছিল সংসদের অধিবেশন।

করোনা নিয়ে সতর্কতা

করোনা নিয়ে সতর্কতা

সদস্যদের নিয়েই বসতে চলেছে লোকসভা ও রাজ্যসভা। বর্তমান পরিকল্পনা অনুযায়ী, লোকসভার সদস্যরা লোকসভা এবং গ্যালারিতে বসবেন। অন্যদিকে রাজ্যসভার সদস্যরাও রাজ্যসভা ও গ্যালারিতে বসবেন। দুটি শিফটের মধ্যে চলবে স্যানিটাইজেশন। আর ফেস মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও করোনা নেগেটিভ হলেই সদস্যরা সংসদে প্রবেশ করতে পারবেন।

থাকবে না প্রশ্নোত্তর পর্ব

থাকবে না প্রশ্নোত্তর পর্ব

এবারের বাদল অধিবেশনে কোশ্চেন আওয়ার থাকবে না। জিরো আওয়ারও কাটছাঁট করা হয়েছে। থাকবে না প্রাইভেট মেম্বার্স বিলও।

 বিরোধী স্ট্র্যাটেজি

বিরোধী স্ট্র্যাটেজি

কংগ্রেস-সহ অন্য বিরোধীরা সরকার যে ১১ টি বিল আনতে চলেছে তার ৪ টি নিয়ে বিরোধিতা করতে চায়। এব্যাপারে কংগ্রেস বিরোধীদলগুলির সঙ্গে সংযোগ রক্ষা করে চলেছে বলে জানিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।

দেশের অর্থনৈতিক অবস্থা এবং লাদাখ নিয়ে চিনের সঙ্গে সংঘাতও উঠে আসতে পারে বিরোধী ইস্যু হিসেবে।

তৈরি বিজেপিও

তৈরি বিজেপিও

অন্যদিকে বিজেপিও বিরোধীদের জবাব দিতে তৈরি। চিন, পিএম কেয়ার্স ফান্ড, পরিযায়ী শ্রমিক, অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিরোধীদের অভিযোগের জবাব দিতে তৈরি তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+