শুরুতেই উত্তাল সংসদের বাদল অভিবেশন! মুলতুবি রাজ্যসভা

বিরোধীদের হই হট্টগোলের মধ্যেই শুরু হল সংদের বাদল অধিবেশন। শুরু থেকেই টিডিপি সদস্যরা হট্টগোল চালিয়ে যেতে থাকেন। গণপিটুনি নিয়ে আলোচনার দাবি জানাতে থাকে তৃণমূল কংগ্রেসও। বিক্ষোভ দেখায় আরজেডিও।

বিরোধীদের হই হট্টগোলের মধ্যেই শুরু হল সংদের বাদল অধিবেশন। শুরু থেকেই টিডিপি সদস্যরা হট্টগোল চালিয়ে যেতে থাকেন। গণপিটুনি নিয়ে আলোচনার দাবি জানাতে থাকে তৃণমূল কংগ্রেসও। বিক্ষোভ দেখায় আরজেডিও। হট্টগোলের জেরে প্রথম দফায় মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভার অধিবেশন।

শুরুতেই উত্তাল সংসদের বাদল অভিবেশন! মুলতুবি রাজ্যসভা

এই অভিবেশনে ৪৬ টি বিল পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বিরোধীদের তরফে অনাস্থা নিয়ে তোড়জোড় শুরু করেছেন।

সংসদে বাদল অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের কাছে অধিবেশন সুষ্ঠুভাবে চালানোর আবেদন জানান। সরকার সব ধরনের আলোচনায় তৈরি বলেও জানান প্রধানমন্ত্রী।

যদিও অধিবেশন শুরু হতেই স্পিকার সুমিত্রা মহাজনের আবেদনের কর্ণপাত করেননি বিরোধী সাংসদরা।

শুরু থেকেই টিডিপি সদস্যরা হট্টগোল চালিয়ে যেতে থাকেন। গণপিটুনি নিয়ে আলোচনার দাবি জানাতে থাকে তৃণমূল কংগ্রেসও। বিক্ষোভ দেখায় আরজেডিও।

এনডিএ-র প্রাক্তন শরিক টিডিপির তরফে মঙ্গলবার অনাস্থার নোটিশ দেওয়া হয়েছে। এই অনাস্থা প্রস্তাবে ১২ টি দল সামিল হয়েছে বলে জানা গিয়েছে। স্পিকার এই প্রস্তাব গ্রহণ করেছেন। দু-তিন দিনের মধ্যে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।

রাজ্যসভায় এদিন অধিবেশনের শুরুতেই শপথ নেন নতুন মনোনীত সদস্যরা। তাঁদের মধ্য়ে রয়েছেন, নৃত্যশিল্পী সোনাল মান সিং, লেখক রাকেশ সিনহা, শিল্পী রঘুনাথ মহাপাত্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+