শিয়রে তৃতীয় ঢেউ, আতঙ্কের আবহে জুলাইয়ে বসতে পারে সংসদের বাদল অধিবেশন

শিয়রে তৃতীয় ঢেউ, আতঙ্কের আবহে জুলাইয়ে বসতে পারে সংসদের বাদল অধিবেশন

ইঙ্গিত মিলেছিল আগেই। অবশেষে তাতেই সম্মতি এল মন্ত্রিসভার বৈঠকে। আগামী মাসেই বসতে পারে চলতি বছরে সংসদের বাদল অধিবেশন। ইতিমধ্যেই ১৯ জুলাই থেকে ১৩ অগাস্ট পর্যন্ত সংসদের বাদল অধিবেশনের জন্য সরকারের কাছে সুপারিশ করল সংসদ বিষয় মন্ত্রিসভা কমিটি। সূত্রের খবর, আলোচনাসভায় দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে এই সিদ্ধান্ত হয়েছে।

শিয়রে তৃতীয় ঢেউ, আতঙ্কের আবহে জুলাইয়ে বসতে পারে সংসদের বাদল অধিবেশন

এদিকে করোনার কারণে গত বছর থেকেই একের পর এক বাতিল হয়েছে সংসদের একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক। কাঁটছাঁট হয়েছে প্রায় সমস্ত অধিবেশনই। এদিকে আগামী অক্টোবরের মধ্যে দেশে ফের কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছেন কিন্তু বর্তমানে দেশের কোভিড পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে বলে মনে করছে সরকার। আর ঠিক সেই কারণেই দ্রুত বাদল শুরু করতে চাইছে কেন্দ্র।

সূত্রের খবর, বাদল অধিবেশনে বকেয়া বিলগুলো পাস করাতে পারে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি কেন্দ্রের প্রস্তাবিত ৪০টি বিল ও পাঁচটি অর্ডিন্যান্স পাশ করাতেও উঠে পড়ে লাগতে পারে সরকার। এদিকে করোনা মোকাবিলা, টিকাকরণ নিয়েও উত্তাল হতে পারে সংসদ। মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়াতে পারে বিরোধীরা। অন্যদিকে মোদী মন্ত্রিসভার রদবদল নিয়েও জোর জল্পনা চলছে রাজনৈতিক মহলে। ওয়াকিবহাল মহলের ধারনা বাদল অধিবেশনের আগেই এই কাজ সেরে ফেলতে পারেন মোদী-শাহরা।

তবে এবারের বাদল অধিবেশন প্রায় ১ মাসেরও বেশি সময় ধরে চলতে পারে বলে শোনা যাচ্ছে। তবে সাধারণ ভাবে, সংসদের বাদল অধিবেশন জুলাইয়ের তৃতীয় সপ্তাহে শুরু হয় এবং স্বাধীনতা দিবসের আগে শেষ হয়। তবে এবারের অধিবেশন পর্বে ২০ টি সেশনের সম্ভাবনা রয়েছে বলে খবর। অন্যদিকে বাদল অধিবেশনে করোনা ভয় এড়াতে টিকাকরণ বাধ্যতামূলক সহ একাধিক বিধিনিষেধ আরোপও করা হতে পারে বলে শোনা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+