Monsoon Session 2023: শ্রাবণের পূণ্যমাসে গণতন্ত্রের মন্দিরের মর্যাদা সকলেই রাখবেন, বার্তা প্রধানমন্ত্রী মোদীর
আজ থেকে শুরু হল সংসদের বাদল অধিবেশন। তার আগে সব সাংসদদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন, শ্রাবণ মাসের পূন্যসময়ে গণতন্ত্রের মন্দিরের দরজা খুলছে। আশা করি সব সাংসদরা সেই গণতন্ত্রের মন্দিরের মর্যাদা অক্ষুন্ন রাখবেন এবং জনহিতে যতটা সম্ভব কাজ করা যায় সেটা করবেন।
প্রসঙ্গত উল্লেখ্য মণিপুর ইস্যুতে উত্তাল হতে পারে বাদল অধিবেশন তার আঁচ আগেই পেয়েছে মোদী সরকার। সেরকারণে প্রথম দিনেই মণিপুর নিয়ে বার্তা দিয়েছেন তিনি। মণিপুরে দুই মহিলাকে গণধর্ণণের পর নগ্ন করে রাস্তা দিয়ে হাঁটানোর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ঘটনার তীব্র নিন্দা করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন পুরো ঘটনাটাই দেশের কাছে অত্যন্ত লজ্জাজনক।

তিনি বলেছেন মুখ্যমন্ত্রীদের কাছে এই ধর্ষণের ঘটনা নিয়ে আইন আরও কড়া করার অনুরোধ তিনি জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী ঘটনার তীহ্র নিন্দা করে বলেছেন, যাঁরা অপরাধ করেছেন তাঁদের শাস্তির জায়গা রয়েছে। কিন্তু তাদের কাজের জন্য গোটা দেশ লজ্জিত হচ্ছে।
ইতিমধ্যেই মণিপুরে হিংসার ঘটনা নিয়ে আলোচনার দাবি জানিয়ে সংসদে মুলতুবি প্রস্তাব এনেছে কংগ্রেস। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে মণিপুরের হিংসার ঘটনা নিয়ে তীব্র সমালোচনা করে বলেছেন ৮০ দিন ধরে একটি রাজ্যে হিংসা চলছে কেন্দ্র কিছুই করতে পারছে না। কেন করতে পারছে না তার জবাব সংসদে মোদী সরকারকে দিতে হবে বলে দাবি জানিয়েছেন তিনি।
Monsoon Session of Parliament: মণিপুর ছাড়াও যেসব বিষয়ে সংসদের বর্ষাকালীন অধিবেশন উত্তাল হতে পারে












Click it and Unblock the Notifications