Monsoon Session of Parliament: মণিপুরের ঘটনা দেশের লজ্জা! হিংসা শুরুর ৭৯ দিন পরে বার্তা প্রধানমন্ত্রী মোদীর
Monsoon Session of Parliament: মণিপুরে কুকি সম্প্রদায়ের দুই মহিলাকে নগ্ন করে রাস্তায় ঘোরানোর ঘটনায় দেশ জুড়ে ক্ষোভ তৈরি হয়েছে। সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী বলেছেন, এই ঘটনায় তাঁর হৃদয় বেদনায় ভরে গিয়েছে। এই ঘটনায় দুঃখপ্রকাশ করে তিনি বলেছেন মণিপুরের মেয়েদের সঙ্গে যা হয়েছে, তা ক্ষমার অযোগ্য।
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, তাঁর হৃদয় ব্যথায় পূর্ণ। রাগে ভরা। মণিপুরের যে ঘটনা সামনে এসেছে, তা কোনও সভ্য সমাজের পক্ষে লজ্জাজনক। অপরাধীরা অপরাধ করে নিজের নিজের জায়জায়। কিন্তু এই ঘটনায় সারা দেশ অপমানিত হয়েছে। ১৪০ কোটি দেশবাসী লজ্জিত বলেও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত হিংসা শুরুর ৭৯ দিন পরে প্রধানমন্ত্রী মণিপুর নিয়ে বার্তা দিলেন।

প্রধানমন্ত্রী সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে আহ্বান জানিয়ে বলেছেন, রাজ্যগুলির আইনশৃঙ্খলা জোরদার করতে হবে। ঘটনা যেখানকারই হোক না কেন মা-বোনেদের নিরাপত্তার জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, তিনি দেশবাসীকে আশ্বস্ত করছেন, কোনও অপরাধীকে রেহাই দেওয়া হবে না। আইন তার সর্বশক্তি দিয়ে একের পর এক পদক্ষেপ নেবে।
এদিকে মণিপুরের মুখ্যমন্ত্রী এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। বুধবার যে ভিডিও ভাইরাল হয়েছে, সেই ঘটনায় ওই দুই মহিলার প্রতি তিনি সমবেদনা প্রকাশ করেছেন। ওই ভিডিও প্রকাশের পরেই পুলিশ অ্যাকশনে যায় এবং এদিন সকালে প্রথম গ্রেফতার হয় বলে জানিয়েছেন তিনি।
মণিপুরের ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। এব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে সম্পর্কে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে রিপোর্টে চেয়ে পাছিয়েছে সর্বোচ্চ আদালত। শুক্রবার এব্যাপারে শুনানি হবে।
এদিন সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর আগে সাংবাদিক সামনে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মেদী। তিনি আশাপ্রকাশ করে বলেন, সব সংসদ সদস্য মিলে অধিবেশনের সময়কে কাজে লাগানো হবে। আলোচনা যত বেশি হবে, প্রভাব ততই সুদূরপ্রসারি হবে বলেও মন্তব্য করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, এবারের অধিবেশনে যেসব বিল আনা হবে, তা জনগণের সঙ্গে সম্পর্কিত।












Click it and Unblock the Notifications