Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চলতি মাসেই শুরু হচ্ছে লোকসভার বাদল অধিবেশন, করোনা আতঙ্কে বাতিল একাধিক চিরাচারিত প্রথা

করোনা আতঙ্কের মাঝেই চলতি মাসেই শুরু হচ্ছে লোকসভার বাদল অধিবেশন

করোনা আবহেই মধ্যেই একাধিক বাধাকে প্রতিহত করে অবশেষে খুলতে চলেছে লোকসভা। সূত্রের খবর, আগামী ১৪ই সেপ্টেম্বর থেকে ১৭তম লোকসভার চুতুর্থ অধিবেশন বসতে চলেছে বলে জানা যাচ্ছে। ওইদিন থেকেই শুরু হচ্ছে বাদল অধিবেশন। তবে এবার ভার্চুয়াল রাস্তাকে দূরে রেখে বাস্তবিক ভাবে আগের মতোই লোকসভা অধিবেশন বসার পরিকল্পনা হলেও বেশ কিছু বাড়ি সতর্কতা আরোপ করা হয়েছে বলে জানা যাচ্ছে।

করোনা আতঙ্কের মাঝেই চলতি মাসেই শুরু হচ্ছে লোকসভার বাদল অধিবেশন

এদিকে ইতিমধ্যেই রাজ্যসভার সচিবালয় থেকে বলা হয়েছে, রাজ্যসভা এবং লোকসভা অধিবেশন একসঙ্গে চলবে না। বরাদ্দ থাকছে আলাদা আলাদা সময়। করোনা বিধি মানতে গিয়ে এবার বাদ যাচ্ছে চিরাচারিত কিছু প্রথা। সূত্রের খবর, আলাদা আলাদা সময়ে মাত্র ৪ ঘণ্টা করে সংসদের উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষের অধিবেশন বসানো হবে।

সূত্রের খবর, সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজ্যসভা অধিবেশন বসবে। রাজ্যসভা মিটলে বিকেল ৪টের পর আবার শুরু হবে লোকসভা অধিবেশন। চলবে সন্ধে ৭টা পর্যন্ত। যদিও প্রথম দিন সকালে লোকসভা অধিবেশন বসবে এবং বিকেলে রাজ্যসভার অধিবেশন বসবে বলে জানা যাচ্ছে। এদিকে সংসদ অধিবেশনের প্রথম ঘণ্টা অর্থাৎ কোশ্চেন আওয়ার পুরোপুরি ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকারা। যা নিয়ে ইতিমধ্যেই সরব হতে দেখা গেছে বিরোধী শিবিরের একটা বড় অংশকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+