Monsoon Session 2023: বাদল অধিবেশনের আগে আজ সর্বদল বৈঠক, কী নিয়ে আলোচনার সম্ভাবনা
আজ দিল্লিতে বসছে সর্বদল বৈঠক। বাদল অধিবেশনের আগে নিয়ম মেনে যে সর্বদল বৈঠক ডাকা হয় সেরকমই সর্বদল বৈঠক ডেকেছে কেন্দ্র। গত কয়েকবারে সংসদ অধিবেশন একেবারেই শান্তিপূর্ণ হয়নি। বিভিন্ন ইস্যুতে উত্তাল থেকেছে সংসদ অধিবেশন। এবার শান্তিপূর্ণ অধিবেশনের আশা প্রকাশ করেই সর্বদল বৈঠক ডাকা।
কী কী ইস্যুতে এই অধিবেশনে আলোচনা হবে তা নিয়েই এই বৈঠক ডাকা হয়েছে। সব রাজনৈতিক দলের প্রতিনিধিরাই এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। প্রতিবারের মতো নিয়ম মেনেই সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী এই বৈঠক ডেকেছেন। সংসদের বাদল অধিবেশন যাতে শান্তিপূর্ণ এবং আলোচনা সাপেক্ষ হয় সেবিষয়ে আলোচনা করতেই এই বৈঠক ডাকা হয়েছে।

আগামী ২০ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। নতুন ভবন তৈরি থাকলেও এবার পুরনো সংসদ ভবনেই বসবে বাদল অধিবেশন। সর্বদল বৈঠকে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা যোগ দিচ্ছেন কিনা তা নিেয় এখনও কোনও স্পষ্ট বার্তা পাওয়া যায়নি। কারণ অধিকাংশ বিরোধী দলের নেতারাই রয়েছে বেঙ্গালুরুতে।
সেখানে অবিজোপি রাজনৈতিকদল গুলি নতুন জোট তৈরি করেছে। তার নাম দিয়েছে ইন্ডিয়া। এবার আর ইউপিএ নয় ইন্ডিয়া মোদী সরকারের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নামবে। গতকল এনডিএ-রও জরুরি বৈঠক বসেছিল দিল্লিতে। সেখানে বিজেপি সব শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে সংসদের বাদল অধিবেশন এবারও বিক্ষোভ ময় হবে বলে মনে করা হচ্ছে। মণিপুর ইস্যুতে সংসদ উত্তাল হবে বলে মনে করা হচ্ছে। প্রায় দেড়মাস ধরে মণিপুরে অশান্তি রয়েছে। এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি মণিপুর। কেন্দ্র মণিপুরে শান্তি স্থাপনে ব্যর্থ অভিযোগ করে সংসদে বিরোধীরা সরব হবেন বলে মনে করা হচ্ছে। এছাড়া এবারে সংসদে ইউনিয়ন সিভিল কোড বিল পেশ করা হবে। তাই নিয়ে উত্তাল হতে পারে সংসদ। আগামী ১১ অগাস্ট পর্যন্ত চলবে সংসদের বাদল অধিবেশন। এর আগে বাজেট অধিবেশন বিরোধীদের হট্টোগোলের জেরে অশান্ত হয়ে উঠেছিল।












Click it and Unblock the Notifications