সর্বাপেক্ষা বৃষ্টি ঘাটতির এলাকার সঙ্গে যুক্ত হল দিল্লির নাম, ফের পিছল মৌসুমী বায়ুর রাজধানী 'যাত্রা'

আগেই মৌসুমী বায়ুর (monsoon) দিল্লি (delhi) প্রবেশে দেরি হয়েছে। বৃষ্টির জন্য দিল্লিবাসীকে আরও অপেক্ষা করতে হবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের (weather office) তরফে। তবে সোমবার নাগাদ এব্যাপারে নতুন কোনও ঘোষণা করা হত

আগেই মৌসুমী বায়ুর (monsoon) দিল্লি (delhi) প্রবেশে দেরি হয়েছে। বৃষ্টির জন্য দিল্লিবাসীকে আরও অপেক্ষা করতে হবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের (weather office) তরফে। তবে সোমবার নাগাদ এব্যাপারে নতুন কোনও ঘোষণা করা হতে পারে বলে জানা গিয়েছে। দিল্লি ও সংলগ্ন এলাকা এখনও শুষ্ক।

 দেশের মধ্যে সর্বাপেক্ষা বৃষ্টি ঘাটতি মধ্য দিল্লিতে

দেশের মধ্যে সর্বাপেক্ষা বৃষ্টি ঘাটতি মধ্য দিল্লিতে

উত্তর ভারতের বেশ কিছু এলাকায় এখনও মৌসুমী বায়ু ততটা সক্রিয় হতে পারেনি। ইতমধ্যেই মধ্য দিল্লি দেশের মধ্যে সর্বাপেক্ষা বৃষ্টি ঘাটতি এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে। ১ জুন থেকে যেখানে সাধারণভাবে ১২৫.১ মিমি বৃষ্টি হওয়ার কথা, সেখানে ৮.৫ মিমি বৃষ্টি হয়েছে সেখানে। মধ্য দিল্লিতে ৯৩ শতাংশ ঘাটতি রয়েছে বৃষ্টিতে। এখনও পর্যন্ত পুরো দিল্লিতে ৬৪ শতাংশ বৃষ্টি হয়েছে।

বৃষ্টির আরও অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে

বৃষ্টির আরও অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় দিল্লি, পশ্চিম উত্তর প্রদেশের বাকি অংশ, পঞ্জাবের কিছু অংশ, হরিয়ানা এবং রাজস্থানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হবে। আবহাওয়া দফতরের তরফ থেকে প্রথমে রবিবার দিল্লিতে মৌসুমী বায়ু প্রবেশের কথা জানানো হলেও, পরে বলা হয়, এই সম্পর্কে সোমবার জানানো হবে।

দিল্লিতে অধরা মৌসুমী বায়ু

দিল্লিতে অধরা মৌসুমী বায়ু

আবহাওয়া দফতরের তরফে জুনে বলা হয়েছিল ১৫ জুন নাগাদ দিল্লিতে বর্ষা ঢুকবে। যা কিনা ১২ দিন আগেই। কিন্তু তা তো হয়নি, উপরন্তু ১৯ জুন থেকে দিল্লি-র আশপাশের বিস্তীর্ণ এলাকায় মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ায় বাধা তৈরি হয়। তবে শনিবার বলা হয়েছিল রবিবার মৌসুমী বায়ু প্রবেশের কথা। প্রসঙ্গত ২০০২ সালে দিল্লিতে মৌসুমী বায়ু প্রবেশ করেছিল ১৯ জুলাই।

বৃষ্টিতে সাময়িক স্বস্তি

বৃষ্টিতে সাময়িক স্বস্তি

সঠিক সময়ে বৃষ্টি না হওয়ায় দিল্লিতে গড় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। যদিও রবিবার উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে বৃষ্টিতে সাময়িক স্বস্তি পাওয়া গিয়েছে। আবহাওয়া দফতরও জানিয়েছিল, দিল্লিতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্য উপকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। কেননা পূর্বালী হাওয়ার কারণে যেমন আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধি পেয়েছ, অন্যদিকে এই পরিস্থিতিত যদি একটি নিম্নচাপ তৈরি হয়, তাহলে তা এই প্রক্রিয়াকে আরও সাহায্য করবে বলেও জানানো হয়েছিল আবহাওয়া দফতরের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+