আর ২৪ ঘণ্টার অপেক্ষা, তারপরেই ঢুকবে বর্ষা, কেরলে জারি সতর্কতা

অপেক্ষার অবসান হতে চলেছে ২৪ ঘণ্টার মধ্যে। মৌসম ভবন সূত্রে খবর আগামী ২৪ ঘণ্টার মধ্যেই কেরলে ঢুকবে বর্ষা। এর আগে ৬ জুন বর্ষা আসার কথা জানিয়েছিলেন আবহাওয়াবিদেরা।

অপেক্ষার অবসান হতে চলেছে ২৪ ঘণ্টার মধ্যে। মৌসম ভবন সূত্রে খবর আগামী ২৪ ঘণ্টার মধ্যেই কেরলে ঢুকবে বর্ষা। এর আগে ৬ জুন বর্ষা আসার কথা জানিয়েছিলেন আবহাওয়াবিদেরা। কিন্তু নির্ধারিত সময়ের থেকে দুদিন পিছিয়েই আসছে বর্ষা। এদিকে দহনের তীব্রতায় জেরবার গোটা দেশ। পশ্চিমবঙ্গ সহ উত্তরপূর্বের রাজ্যগুলিকে যদিও প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।

আসছে বর্ষা

আসছে বর্ষা

মৌসম ভবন জানিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগামী ২৪ ঘণ্টার মধ্যেই কেরলে ঢুকে পড়বে। এখন থেকেই কেরলের আকাশে কালো মেঘের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। অতিবর্ষণ মোকাবিলায় কেরলের বিপর্যয় মোকাবিলা বাহিনীকে তৈরি থাকতে বলা হয়েছে।

কেরল এমনিতেই বিপর্যস্ত

কেরল এমনিতেই বিপর্যস্ত

প্রসঙ্গত উল্লেখ্য ২০১৮-য় অতি বর্ষণে বিধ্বংসী বন্যার হয়েছিল কেরলে। পরিস্থিতি স্বাভাবিক হতে এক বছর সময় লেগেছে। তারই মধ্যে আবার আসছে বর্ষা। এবার তাই আগাম প্রস্তুতি নিয়ে রাখতে চায় কেরল সরকার।

কেরলে সতর্কতা

কেরলে সতর্কতা

তিরুঅনন্তপুরম, কোল্লাম, আলেপ্পি, এরনাকুলাম জেলায় ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। তাই আগে থেকেই এই চার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। ৯ জুন থেকে কোল্লাম এবং আলেপ্পি জেলায় হলুদ সতর্কতা জারি থাকবে। মৌসুমী বায়ুর আগমনের সঙ্গে সঙ্গে গোটা দেশের আবহাওয়া বদলে যাবে। আগামী তিন দিনের মধ্যে মৌসুমী বায়ু উত্তর পূর্বের রাজ্যে প্রবেশ করবে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+