এবার বর্ষায় বৃষ্টি কেমন হবে, কোথায় কেমন বৃষ্টিপাত, একনজরে আবহাওয়া দফতরের পূর্বাভাস

কোথাও তাপপ্রবাহ (heat wave) আবার কোথাও তীব্র তাপপ্রবাহের পরে এই মুহূর্তে তাপমাত্রার (Temperature) তীব্রতা কিছুটা কম। তবে ফের যে তাপপ্রবাহ হবে না তার কোনও নিশ্চয়তা দিতে পারছে না আবহাওয়া (Weather) দফতর। তবে প্রবল দাবদ

কোথাও তাপপ্রবাহ (heat wave) আবার কোথাও তীব্র তাপপ্রবাহের পরে এই মুহূর্তে তাপমাত্রার (Temperature) তীব্রতা কিছুটা কম। তবে ফের যে তাপপ্রবাহ হবে না তার কোনও নিশ্চয়তা দিতে পারছে না আবহাওয়া (Weather) দফতর। তবে প্রবল দাবদাহের পরে যা কিছুটা শীতলতা এনে দেয়, সেই বর্ষা (monsoon) এবার স্বাভাবিকই থাকতে চলেছে বলে অনুমান করছেন আবহ বিজ্ঞানীরা।

 জুন থেকে সেপ্টেম্বর বৃষ্টিপাতের গড় স্বাভাবিক

জুন থেকে সেপ্টেম্বর বৃষ্টিপাতের গড় স্বাভাবিক

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ভারতে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের গড় ৯৬ থেকে ১০৪% অর্থাৎ স্বাভাবিক হতে পারে। দেশের বার্ষিক বৃষ্টিপাতের ৭৪.৯ শতাংশ মৌসুমী বায়ুর প্রভাবেই হতে থাকে। জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে যা যথাক্রমে ১৯.১%, ৩২.৩%, ২৯.৪% এবং ১৯.৩% হারে হয়ে থাকে।

 স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত

স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত

আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, বৃষ্টিপাত বেশিরভাগ জায়গাতেই সমানভাবে হবে বলে আশা করা হচ্ছে। স্বাভাবিক কিংবা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে দক্ষিণভারতের উত্তর দিকের অংশে এবং সংলগ্ন মধ্য ভারতে। এই ছাড়াও এই পরিস্থিতি তৈরি হতে পারে হিমালয়ের পাদদেশে এবং উত্তর পশ্চিম ভারতের কিছু অংশে।

স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত

স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত

আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হতে পারে উত্তর-পূর্ব ভারতে। উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশ, দক্ষিণ ভারতের দক্ষিণ দিকের কিছু অংশেও এই পরিস্থিতি তৈরি হতে পারে।

পরিমাণগতভাবে বৃষ্টিপাত হবে স্বাভাবিক

আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, পরিমাণগতভাবেও বৃষ্টিপাত স্বাভাবিক হতে চলেছে। দেশে ১৯৭১ থেকে ২০২০ সালের মধ্যে গড় বৃষ্টিপাত হল ৮৭ সেমি। এবারের বৃষ্টিপাতও এর আশেপাশেই থাকবে। তবে ৫ শতাংশের মতো বেশি কিংবা কম গতে পারে।

ফসলের বৃদ্ধির সম্ভাবনা

ফসলের বৃদ্ধির সম্ভাবনা

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দেশে বর্ষার বৃষ্টি দীর্ঘমেয়াদি গড়ের ৯৯% হতে পারে। দেশের ফসল সাধারণভাবে বর্যার ওপরে নির্ভর করে। তাই আবহাওয়া দফতর স্বাভাবিক বর্ষার বার্তা দেওয়ায় এবারেও ফসল অন্যবারের থেকে বৃদ্ধি পাবে বলেই মনে করছেন সরকারি আধিকারিকরা। ভারতের ২.৭ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে বর্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা বর্ষার বৃষ্টি জলাধারগুলি যেমন পূরণ করে, ঠিক তেমনই কৃষিক্ষেত্রের প্রায় ৭০ শতাংশ জলও সরবরাহ করে। দেশের অর্ধেকের বেশি কৃষিজমিতে সেচের অসুবিধা থাকায় সে জমিগুলি জুন থেকে সেপ্টেম্বরের বৃষ্টিপাতের ওপরে নির্ভর করে থাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+