Monsoon in India 2023: দেশের এক তৃতীয়াংশে বৃষ্টির ঘাটতি! সব থেকে কম বৃষ্টিপাত দেশের যেসব জায়গায়

Monsoon in India 2023: বর্ষার প্রথমার্ধে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হলেও পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে জুলাই মাসে বৃষ্টি ছিল সব থেকে কম। যদি পশ্চিমবঙ্গের কথাই ধরা হয়, তাহলে উত্তরবঙ্গে স্বাভাবিক বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়ে গিয়েছে। তবে আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, বর্ষার দ্বিতীয়ার্ধে অর্থাৎ অগাস্ট-সেপ্টেম্বরে দেশে স্বাভাবিক বৃষ্টি হবে।

সারা দেশের অন্তত ৭১৮টি জেলার মধ্যে ২৪০ টি জেলায় বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে। এই জেলাগুলির বেশিরভাগই দেশের পূর্ব ও উত্তর-পূর্ব অঞ্চলে সীমাবদ্ধ। সেই তালিকায় রয়েছে, উত্তর প্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর-পূর্বের রাজ্যগুলি এবং কেরল। আবহাওয়া দফতরের হিসেবে গত দুই মাসে পূর্ব ও উত্তর-পূর্বে ২৫ শতাংশ কম বৃষ্টি হয়েছে।

Monsoon in India 2023

এখানে উল্লেখ করা প্রয়োজন যে, পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে ১৯০১ সাল থেকে এবারের জুলাই মাসে তৃতীয় সর্বনিম্ন অর্থাৎ ২৮০.৯ মিমি বৃষ্টিপাত হয়েছিল। এর আগেকার সর্বনিম্ন বৃষ্টিপাতের বছরগুলি ছিল ২০২২-এ ২৩৪.৮ মিমি এবং ১৯০৩ ২৪৯.৫ মিমি।

জুলাই মাসে উত্তর ভারতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে। এই মাস আগেকার পাঁচ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে। সেখানে খুব ভারী বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে ১১১৩ টি এবং অতিভারী বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে ২০৫ টি।

আরও উল্লেখ করা প্রয়োজন জুলাই মাসে চণ্ডীগড়, আম্বালা-সহ শহরগুলি এবং হিমাচল প্রদেশের অন্য আবহাওয়া স্টেশন যেমন কুল্লু, সোলান, সিমলা, কাংড়া, সিরমাউর, হামিরপুর-সহ বিভিন্ন জায়গায় একদিনের বৃষ্টিতে সর্বকালের রেকর্ড বৃষ্টি হয়েছে। অন্যদিকে উত্তর-পশ্চিম ভারতের এই বছরের ২০০১ সালের পর থেকে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ২৫৮.৬ মিমি।

জুলাই মাসে দেশের উত্তর-পশ্চিম এবং দক্ষিণের রাজ্যগুলিতে যে বৃষ্টিপাত হয়েছে, তা স্বাভাবিকের তুলনায় ৬ শতাংশ বেশি। জুনের শেষে এইসব জায়গায় বৃষ্টিপাতের ঘাটতি ছিল ১০ শতাংশের মতো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+