বর্ষার ঢুকলো মহারাষ্ট্রে, জল থৈ থৈ পথ-ঘাট-রেললাইন, চেনা ছবি ফিরল বাণিজ্য নগরী মুম্বইয়ে
বর্ষার ঢুকলো মহারাষ্ট্রে, জল থৈ থৈ পথ-ঘাট-রেললাইন, চেনা ছবি ফিরল বাণিজ্য নগরী মুম্বইয়ে
মহারাষ্ট্রে প্রবেশ করল বর্ষা। নির্ধারিত সময়ের ২ দিন আগেই বর্ষা মহারাষ্ট্রে প্রবেশ করেছে বলে জানিয়েছে আইএমডি। সাধারণ ১১ তারিখ মহারাষ্ট্রে বর্ষা ঢোকার কথা। এবার তার আগেই এসেছে বর্ষা। দেশে কার্যত আগেই বর্ষা এসেছে বলে জানিয়েছেন আবহাওয়া বিদরা। গতকাল রাত থেকেই মুম্বই সহ মহারাষ্ট্রের একাধিক জায়গায় তীব্র বর্ষণ শুরু হয়েছে। আবার সেই চেনা ছবি ফিরেছে মুম্বই শহরের।

বর্ষা ঢুকল মহারাষ্ট্রে
িনর্ধারিত সময়ের আগেই মহারাষ্ট্রে ঢুকলো বর্ষা। গতকাল রাত থেকেই শুরু হয়েছিল বৃষ্টি। সকাল হতে বৃষ্টির মাত্রা বাড়তে শুরু করেছে। মৌসুমি বায়ুর দাপটে সকাল থেকে অবিরাম বৃষ্টি শুরু হয়েছে বাণিজ্য নগরী মুম্বইয়ে। আইএমডির তরফে জানানো হয়েছে বর্ষা ঢুকে পড়েছে মহারাষ্ট্রে। এখন বর্ষার বৃষ্টি চলবে মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায়।

জল থৈ থৈ মুম্বই
করোনার আনলক পর্ব শুরু হয়েছে সোমবার থেকে। ইতিমধ্যেই মুম্বইয়ে ঢুকে পড়েছে বর্ষা। বর্ষার সেই চেনা ছবি ধরা পড়েছে বাণিজ্যনগরীতে। সকাল থেকে মুষলধারে বৃষ্টি। জল জমেছে একাধিক রাস্তায়। বাধ ভাঙা বৃষ্টিতে ছাতাও মানছে না। তারমধ্যেই চলছে কাজ কর্ম। জল জমা এখন নতুন চ্যালেঞ্জ বিএমসির কাছে। করোনা পরিস্থিতির পাশাপাশি বর্ষার জল নামানোও বড় কাজ শুরু হল বিএমসির।

রেল লাইনে জল
প্রথম বর্ষার বৃষ্টিতেই জল থৈথৈ রেল লাইন। বিপর্যস্ত হয়ে পড়েছে রেল পরিষেবা। একাধিক লাইনে ট্রেন চলাচল থমকে গিয়েছে। বাস পরিষেবাতেও সমস্যা দেখা দিয়েছে। রাস্তায় জল জমে যাওয়ায় বাস রুট বদল করতে হচ্ছে। যার জেরে সমস্যায় পড়ছেন অফিস যাত্রীরা। কোন কোন রাস্তায় জল জমেছে তা নিয়ে যাত্রীদের সতর্ক করা হয়েছে।

আরও বৃষ্টির পূর্বাভাস
আগামী ৫ দিন মুম্বইয়ে লাগাতার বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সমুদ্রে জলোস্ফীতি বাড়বে। উত্তাল হবে সমুদ্র। কাজেইএই পরিস্থিতিতে মেরিনড্রাইভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। আগে থেকে খবর নিয়ে বাড়ির বাইরে বেরোতে বলা হয়েছে। তার সঙ্গে করোনা বিধি মানা নিয়েও সতর্ক করেছে বিএমসি। এদিকে আগামী ২ দিনের মধ্যেই বর্ষা তেলঙ্গানায় পৌঁছবে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications