এখনও বর্ষা ঢোকেনি দেশের একাধিক অংশে, মৌসুমী বায়ুর গতিপথ কী বদলাচ্ছে? উদ্বেগে আহাওয়াবিদরা
এখনও বর্ষা ঢোকেনি দেশের একাধিক অংশে, মৌসুমী বায়ুর গতিপথ কী বদলাচ্ছে? উদ্বেগে আহাওয়াবিদরা
নির্ধারিত সময়ের আগেই ভারতে বর্ষা এসেছে। কিন্তু তাতে লাভ কিছু হয়নি। দেশের একটা বড় অংশে এখনও বর্ষার বৃষ্টি শুরু হয়নি। এই নিয়ে উদ্বেগে রয়েছেন আবহাওয়াবিদরা। বারমের থেকে আম্বালা পর্যন্ত যেখানে ৮ জুলাইয়ের মধ্যে বর্ষা ঢুকে যাওয়ার কথা সেখানে এখনও বৃষ্টি শুরুই হয়নি। এই নিয়ে উদ্বেগে রয়েছেন আবহাওয়া বিদরা।

বৃষ্টিতে টান
বর্ষা আগে এলেও ভারতের একাধিক অংশে বৃষ্টির ঘাটতি দেখা দিতে পারে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া বিদরা। যদিও আগামী ২ সপ্তাহ উত্তর ভারতের একাধিক জায়গায় পর্যাপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। এবং জুলাই মাসে গোটা দেশেই বর্ষার স্বাভাবিক বৃষ্টি হবে বলে জানিয়েছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সেটা খুব একটা সম্ভব হবে না। কারণ এখনও মধ্য ভারতের একাধিক জায়গায় বর্ষার বৃষ্টি শুরু হয়নি।

বৃষ্টির ঘাটতি
আবহাওয়া বিদরা জানিয়েছে উত্তর পূর্ব ভারত, দক্ষিণ পূর্ব ভারত, মধ্য ভারতের একাধিক জায়গায় জুলাই মাসে বৃষ্টির ঘাটতি দেখা দেবে। জুলাই মাসে যে বৃষ্টি হওয়ার কথা সেটা কম হয়েছে রবিবার থেকে। উত্তর পূর্বভারতে ২৩ শতাংশ কম বৃষ্টি হয়েছে। মধ্য ভারতে ৯ শতাংশ কম বৃষ্টি হয়েছে। এবং দক্ষিণ ভারতে ৭ শতাংশ কম বৃষ্টি হয়েছে।

মধ্য ও উত্তর পূর্বভারতে এখনও বৃষ্টি নেই
আবহাওয়া বিদরা জানিয়েছের রাজস্থানের বারমেঢ়, ভিলওয়াড়া. আলিগড়, মেরঠ, আম্বালা, অমৃতসরে ৮ জলাইয়ের মধ্যে বর্ষা এসে যাওয়ার কথা। তাহলেই গোটা দেশে বর্ষার বৃষ্টি শুরু হয়ে যায়। কিন্তু সেটা হয়নি। এখনও পর্যন্ত এই জায়গা গুলিতে বর্ষার বৃষ্টি শুরু হয়নি। দিল্লিতে ৬৪ শতাংশ, গুজরাতে ৪৭ শতাংশ, হরিয়ানায় ৩৭ শতা্ংশ, পাঞ্জাবে ৪১ শতাংশ, কেরলে ৩৯ শতাংশ, ওড়িশায় ২০ শতাংশ, মনিপপুরে ৬২ শতাংশ এূং অরুণাচল প্রদেশে ২৩ শতাংশ বৃষ্টির ঘাটতি দেখা দিয়েছে।

আগামি ২ সপ্তাহ ভাল বৃষ্টি
তবে আগামি ২ সপ্তাহ দিল্লি সহ উত্তর ভারত ও উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যে দিল্লি, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে বৃষ্টি শুরু হয়ে গিেয়ছে। হিমাচল প্রদেশে ভারী বৃষ্টির জেরে ফ্ল্যাশ ফ্লাড হয়েছে। উত্তরাখণ্ডে বদ্রীনাথ যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে বৃষ্টিতে ধস নেমে।












Click it and Unblock the Notifications