Monsoon Alert: একের পর এক রাজ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস! তালিকায় বাংলার কোন কোন এলাকা

প্রায় সাত দিন দেরি করে আট জুন কেরলে বর্ষা প্রবেশ করে। এরপর ঘূর্ণিঝড় বিপর্যয়ের কারণে মৌসুমী বায়ুর অগ্রসর থমকে যায়। এই মুহূর্তে দেশের একাধিক রাজ্যে বন্যা ও ধসে বিপর্যস্ত। আবহাওয়া (weather) দফতরের তরফে আগামী ২৪ ঘন্টায় অন্তত নটি রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস (Monsoon Alert) দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতরের তরফে যে রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাতেত সতর্কতা (Monsoon Alert) জারি কর হয়েছে, সেগুলি হল মেঘালয়, সিকিম, পশ্চিমবঙ্গ, দক্ষিণ রাজস্থান, উত্তর গুজরাট, কেরল, তামিলনাড়ু, দক্ষিণ অভ্যন্তরীণ কর্নাটক এবং মধ্যপ্রদেশ। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

monsoon

আবহাওয়া (Weather) দফতরের তরফে সতর্ক (Monsoon Alert) করে বলা হয়েছে, দক্ষিণ রাজস্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। উত্তর গুজরাত ও কচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বেশিরভাগ জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আগামী পাঁচ দিন উত্তর-পূর্ব ভারত, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস (Monsoon Alert) দেওয়া হয়েছে। মেঘালয়ে ১৮ থেকে ২০ জুনের মধ্যে অতিপ্রবল বৃষ্টিপাতেরর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার।

monsoon

আবহাওয়া (Weather) দফতরের তরফে বলা হয়েছে, আগামী দুদিন হাল্কা থেকে বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশায়। এরপর এইসব রাজ্যগুলির বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাত (Monsoon Alert) হতে চলেছে।

আগামী চার দিন উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় বজ্রপাত, ঝড় এবং হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী তিন দিনের মধ্যে উত্তর-পশ্চিম ভারতের সমভূমিতে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণ-পূর্ব রাজস্থানে ১৯ জুনের মধ্যে এবং উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশে ১৯-২১ জুনের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা (Monsoon Alert) রয়েছে।

monsoon

আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় বজ্রপাত, ঝড় এবং হাল্কা থেকে মাঝারি এবং কোনও কানও জায়গায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা (Monsoon Alert) রয়েছে। তামিলনাড়ুতে ১৯ জুনের মধ্যে কেরলে ২১ জুনের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া দেশের বাকি অংশে এই সময়ের মধ্যে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+