Monsoon 2023: ১ থেকে ৫, পিছোতে পিছোতে আর কবে? কেন এত দেরি করছে বর্ষা? কী বলছেন আবহাওয়াবিদরা
আসব আসব করেও আসছে না। অথচ তার জন্য চাতক পাখির অপেক্ষায় গোটা দেশ। দহনে জ্বলছে উত্তরপূর্ব ভারতের অধিকাংশ রাজ্য। ১ জুন যেখানে বর্ষা আসার কথা কেরলে। সেখানে পিছিয়ে ৪ জুন বলে জানিয়েছিল আইএমডি। কিন্তু ৫ জুনের দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু প্রবেশ করল না দেশে।
হঠাৎ করে এতো কেন দেরী। বর্ষার উপরেই নির্ভর করে দেশের কৃষিকাজ। সেকারণে বর্ষার সময়ে আসার উপরে অনেক কিছু নির্ভর করে। গতবার আগে বর্ষা এলেও কেরল থেকে বেরিয়ে গোটা দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু ছড়িয়ে পড়তে শুরু করেছিল। কিন্তু এবারে সব পূর্বাভাস একেবারে ফেল করে গিয়েছে।

বর্ষা আসার নতুন কোনও দিনক্ষণের কথা এখনও পর্যন্ত জানায়নি আইএমডি। যে আপডেট আইএমডি দিচ্ছে তা বঙ্গোপাগরে তৈরি হওয়া নতুন ঘূর্ণাবর্ত সব জলীয় বাস্প শুষে নিয়ে যাচ্ছে যাক ফলে দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু যে জদল ভরা মেঘ নিয়ে আসছে উপকূলের দিকে সেটি শুষ্ক হয়ে যাচ্ছে। সেকারণে বর্ষার যে বৃষ্টি স্বাভাবিক গতিতে কেরলের উপকূলে শুরু হওয়ার কথা সেটা হচ্ছে না।
এর আগে ২০১৯ সালে ৮ জুন কেরলে বর্ষা প্রবেশ করেছিল। তাছা়ড়া গত কয়েক বছরে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশে কোনও দেরি হয়নি। উল্টে তাড়াতাড়িই বর্ষা প্রবেশ করেছিল কেরলে। গত বছর ২৯ মে কেরলে বর্ষা প্রবেশ করেিছল। ২০২০ সালে ৩ জুন। ২০২১ সালে ৮ জুন এবং ২০২২ সালে ২৯ মে বর্ষা প্রবেশ করে কেরলে।
আইএমডি কয়েকদিন আগে পূর্বাভাস দিয়েছিল যে এলনিনোর দাপট থাকলেও এবার দেশে বর্ষার স্বাভাবিক বৃষ্টি হবে। উত্তর-পশ্চিম ভারতে স্বাভাবিক এবং স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হবে। উত্তর -পূর্ব, মধ্য এবং দক্ষিণে স্বাভাবিক বর্ষার বৃষ্টি হবে। এবং দীর্ঘ সময় ধরে বর্ষা চলবে।

এদিকে উত্তর পূর্বের রাজ্যগুলিতে তীব্র দহন শুরু হয়েছে। জুন মাসে এমন তাপপ্রবাহ আগে কখনও দেখেনি রাজ্যবাসী। আগামী কয়েকদিন রাজ্যের কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগর এও কোনো সিস্টেম নেই। জলীয়বাষ্প এর পরিমান ও কম বাতাসে। ১০ তারিখ পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। ১০ তারিখ পর্যন্ত তাপ প্রবাহ চলবে।
বুধবার ও বৃহস্পতিবার কলকাতা তে বৃষ্টি হতে পারে তবে তাপমাত্রা কমবেনা। কেরালা তে বর্ষা আসার এখন ও সময় হয়নি। আমাদের রাজ্যে বর্ষা এখনো ই নয়। ১০ তারিখ পর্য্যন্ত গরম ও অস্বস্তি কর পরিবেশ থাকবে। আমাদের রাজ্যে বর্ষা একটু দেরিতে প্রবেশ করবে। আন্দামান এ বৃষ্টি ভালোই হচ্ছে সার্কুলেশান এর জন্য। আমাদের রাজ্য তে বৃষ্টি আসতে গেলে সমুদ্রের উপর সিস্টেম লাগে কিন্তু সেরকম সিস্টেম এখন নেই এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।












Click it and Unblock the Notifications