Monsoon 2023: দহনে পুড়ছে শরীর, আজ কি বর্ষার আগমন ঘটছে? জেনে নিন লেটেস্ট আপডেট
আজ অর্থাৎ ৪ জুন কেরলে বর্ষা প্রবেশ করার কথা ছিল। কিন্তু মৌসুমি বায়ুর যে গতি প্রকিৃতি তাতে আজও কেরলে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশের কোনও আশা নেই। েসক্ষেত্রে ফের আগামীকালের জন্য অপেক্ষা করতে হবে।
এদিকে দক্ষিণভারতের একাধিক রাজ্যে শুরু হয়ে গিয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। কেরল, তেলঙ্গানা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে হালকা থেকে মাঝারি বর্ষণ চলছে। মৌসম ভবন পূর্বাভাস দিয়েছিল আগামী ৪ জুন কেরলে বর্ষা প্রবেশ করবে।

এদিকে গরমে জেরবার দশা পশ্চিমবঙ্গ সহ উত্তরপূর্বভারতের িবস্তীর্ণ অংশে। তাপপ্রবাহ চলছে একাধিক রাজ্যে। জুন মাসে ১ তারিখেই বর্ষা ঢোকে কেরলে। তার আগেই গোটা রাজ্যে শুরু হয়ে যায় প্রাক বর্ষার বৃষ্টি। কিন্তু এবার জুন মাসে যে বর্ষা আসবে না তা আগেই জানিয়ে দিয়েছিল মৌসম ভবন।

এলনিনোর কারণেই পিছিয়ে পড়েছে বর্ষা এমনই জানিয়েছিল মৌসম ভবন। তার জেরে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। জুন মাসে গরমের এই রকম গরম এর আগে কখনও পড়েনি। বিশেষ করে পশ্চিমবঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। এমনকী কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহ চলছে গত এক মাস ধরে।
নাজেহাল দশা রাজ্যবাসীর। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলায় তাপমাত্রা চড়ছে হু হু করে। তার সঙ্গে চলছে লু। সকাল ১০টা থেকেই তাপপ্রবাহ চরম আকার নিয়েছে রাজ্যের একাধিক জেলায়। গরমে হাঁসফাঁস রাজ্যবাসী।
এদিকে ৪ তারিখ কেরলে বর্ষা প্রবেশের বার্তা দিয়েছিল আইএমডি। কিন্তু ৪ তারিখেও কেরলে বর্ষা প্রবেশের কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণ বঙ্গোপসাগরে দক্ষিণ-পশ্চিম মৌসুমিবায়ু সক্রিয় হলেও সেটা এখনও কেরল উপকূলের কাছাকাছি এসে পৌঁছয়নি। অর্থাৎ গতি পেলেও সেটা এগোতে শুরু করে দিয়েছে। তবে চার তারিখ যে বর্ষা প্রবেশ করবে না কেরলে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে।
যদিও মৌসম ভবনের পূর্বাভাস বলছে কেরলের দিকে অনেকটাই এগিয়ে এসেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। কিন্তু কেরল ভূখণ্ডে প্রবেশের মত সিস্টেম এখনও তৈরি হয়নি সেখানে। উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলি অধীর অপেক্ষায় রয়েছে বর্ষার জন্য। অন্যান্যবার এই সময়ের মধ্যে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বর্ষার বৃষ্টি শুরু হয়ে যায়।
এবার পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা চড়তে শুরু করে দিয়েছে। তাপমাত্রা চড়ছে হু হু করে। এমনকা পার্বত্য জেলাগুলির তাপমাত্রাও বাড়ছে। উত্তরবঙ্গে পাঁচ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদহ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং জেলায় তাপমাত্রা চড়তে শুরু করে দিয়েছে।












Click it and Unblock the Notifications