Monsoon 2023: দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুকে এগিয়ে দিয়েও বর্ষার ভিলেন হতেই হল 'বিপর্যয়'-কে
দেরিতে আসছে বর্ষা। জুন মাসের ৭ তারিখে সবে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে কেরলে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সবে জানান দিয়েছে যে আসছি। তার পৌঁছতে এখনও ২ দিন লাগবে। এই দেরির মূল কারণ কিন্তু ঘূর্ণিঝড় বিপর্যয়। তার জন্য কিন্তু বর্ষায় বিলম্ব।
এই বিপর্যয়-ই বাধা তৈরি করে চলেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর স্বাভাবিক গতিকে। আরব সাগর থেকে আসা জলীয় বাষ্প ভর্তি হাওয়ার কারণে জল ভরা মেঘ ৈতরি হয় সেই মেঘে ভর করেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়ে কেরলে। আগে থেকে নির্ধারিত ছিল এবার ১ নয় ৪ তারিখ কেরলে প্রবেশ করবে বর্ষা।

কারণ ঘূর্ণিঝড় মোখার কারণে বঙ্গোপসাগরে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়কা অনেকটা থমকে গিয়েছিল। যাও বা গতি পেয়ে এগোতে শুরু করে সে। তাও আবার মাঝপথে বাধা তৈরি করে বিপর্যয়। আরব সাগরে হঠাৎ করে আবির্ভাব হয় বিপর্যয়ের। আর তাতেই থমকে যায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। কেরলে বর্ষার প্রবেশের জন্য জরুরি সব পরিস্থিতি বদলে যায়।
আরব সাগর থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে আরও শক্তিশালী হয়ে উঠেছে বিপর্যয়। তার অভিমুখ পাকিস্তানের দিকে হলেও এখনও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর পথ আটকে দাঁড়িয়ে রয়েছে। যার জেরে ৭ তারিখে সবে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে কেরলে। বর্ষা পুরো পুরি প্রবেশ করতে এখনও পরের সপ্তাহ। অর্থাৎ গোটা একটা সপ্তাহ দেরি করিয়ে দিল বিপর্যয়।

যদিও বিপর্যয়ের দাপটে কেরল, কর্নাটক, গোয়া, মাহারাষ্ট্র এমনকী গুজরাতে ঝড়-বৃষ্টি চলবে ১২ তারিখ পর্যন্ত। সমুদ্র উত্তাল থাকবে। বিপর্যয় যত পাকিস্তানের দিকে এগোপে তত মৌসুমী বায়ুর ভূমিেত প্রবেশের পথ সুগম হবে। অর্থাৎ ১০ তারিখের পর থেকে কেরলে বর্ষার প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি হবে এমনই জানিয়েছে হাওয়া আফিস।

দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে গতি দিলেও বর্ষার এই দেরির জন্য কিন্তু দায়ী হয়ে থাকবে ঘূর্ণিঝড় বিপর্যয়ই। আর বর্ষা দেরিতে আসার কারণেই জুনের মাঝামাঝি পর্যন্ত তীব্র দহলে জ্বলছে মধ্য এবং উত্তর-পূর্ব ভারত। পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশে তীব্র তাপপ্রবাহ চলছে। আগামী ১০ তারিখ থেকে পশ্চিমবঙ্গ এবং অসম, সিকিম সহ উত্তর পূর্বের একাধিক রাজ্যে আবহাওয়া বদল হতে শুরু করবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।












Click it and Unblock the Notifications