Monsoon 2023: ৪১ বছরের রেকর্ড ভেঙে চুরমার, দিল্লিতে একদিনে সর্বোচ্চ বৃষ্টি ১৯৮২ সালের পর
৪১ বছরের রেকর্ড ভেঙে চুরমার করে দিল একদিনের বৃষ্টি। একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত হল রাজধানীতে। ১৯৮২ সালের পর জুমাই মাসে একদিনে এত বৃষ্টি হয়নি দিল্লিতে। অবিশ্রান্ত বৃষ্টির জেরে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সরকারি আধিকারিকদের ছুটি বাতিল করে দেন রবিবার।
একযোগে গোটা ভারতে বর্ষা নেমেছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাব তো রয়েইছে, তারপর আছড়ে পড়েছে পশ্চিমা ঝঞ্ঝা। পশ্চিমা ঝঞ্ঝা ও মৌসুমি বায়ুর মিথস্ক্রিয়ার ফলে উত্তর-পশ্চিম ভারতে তীব্র বৃষ্টিপাত হয়ে চলেছে। তার মধ্যে দিল্লিতে যে বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে, তা শুধু মরশুমের সেরা নয়, ৪১ বছরের মধ্যে সেরা বলে জানিয়েছে আইএমডি।

ভারতের কেন্রীসেয় আবহাওয়া বিভাগ বা আইএমডি আগামী দু'দিনের জন্য রাজধানী দিল্লিতে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। রবিবার ভোরে শহরের বেশ কয়েকটি অংশে এবং দিল্লির পার্শ্ববর্তী এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
এদিকে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই ভয়ানক প্রাকৃতিক দুর্যোগের জন্য সমস্ত সরকারি আধিকারিকদের রবিবারের ছুটি বাতিল করে তাদের ফিল্ডে থাকার নির্দেশ দিয়েছেন। দিল্লিতে ৯ জুলাই সকাল সাড়ে পর্যন্ত গত ২৪ ঘণ্টার মধ্যে ১৫৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ১৯৮২ সালের পর জুলাই মাসে এত পরিমাণ বৃষ্টি হয়নি।
দিল্লির আবহাওয়া কেন্দ্র সাফদারজং অবজারভেটরির তরফে জানানো হয়েছে, ১৯৮২ সালের ২৫ জুলাই ১৬৯.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছিল দিল্লিতে। তারপর এদিনের ১৫৩ মিলিমিটারই সেরা। এরপর ২০০৩-এর ১০ জুলাই ১৩৩.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল দিল্লিতে। আর দিল্লিতে সর্বকালের সর্বোচ্চ ২৬৬.২ মিলমিটার বৃষ্টি হয়েছিল ১৯৫৮ সালে।
#WATCH | Delhi: Roads waterlogged as heavy rain continues to lash national capital.
— ANI (@ANI) July 9, 2023
(Visuals from Lodhi Estate) pic.twitter.com/8qfHiLQXFn
আবহাওয়া অফিস এই মর্মে হলুদ সতর্কতা জারি করে জানিয়েছে, মাঝারি বৃষ্টি চলবে দিল্লি ও দিল্লি সংলগ্ন অঞ্চলে। এর ফলে দিল্লির বাসিন্দাদের আরও সমস্যা সৃষ্টি হতে পারে। রিজ, লোধি রোড ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া স্টেশনগুলি যথাক্রমে ১৩৪.৫ মিমি, ১২৩.৪ মিমি ও ১১৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড করেছে।
আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ১৫ মিমি থেকে কম বৃষ্টিপাতকে বলা হয় হালকা বৃষ্টি। ১৫ মিমি থেকে ৬৪.৫ মিমি বৃষ্টিপাতকে বলা হয় মাঝারি, ৬৪.৬ মিমি থেকে ১১৫.৫ মিমি বৃষ্টিপাতকে ভারী এবং ১১৫.৬ মিমি থেকে ২০৪.৪ মিমি বৃষ্টিপাতকে অতি ভারী বৃষ্টিপাত বলে মনে করা হয়।
আর ২০৪.৪ মিলিমিটারের বেশি যেকোন পরিমাণকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হিসাবে শ্রেণিবদ্ধ করা হয়। বর্তমানে অতি ভারী বৃষ্টির প্রকোপ রাজধানী দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতে। প্রবল বৃষ্টিতে পার্ক, আন্ডারপাস, মার্কেট এমনকী হাসপাতাল চত্বর জলমগ্ন, রাস্তায় নদী বইছে।












Click it and Unblock the Notifications