থাবা চওড়া করছে মাঙ্কিপক্স, কেরল-দিল্লির পর থাবা বসাল তেলেঙ্গানায়
থাবা চওড়া করছে মাঙ্কিপক্স, কেরল-দিল্লির পর থাবা বসাল তেলেঙ্গানায়
কেরলের পর এবার দক্ষিণের আরেক রাজ্য তেলঙ্গানায় থাবা বসাল মাঙ্কিপক্স। তেলঙ্গানার কামারেড্ডিতে সন্দেহভাজন মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ মিলেছে। কয়েকদিন আগেই তিনি কুয়েত থেকে ফিরেছেন বলে জানা গিয়েছে। রবিবারই তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নাল্লাকুণ্টার একটি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে তাঁকে। গত কয়েকদিনে তাঁর সংস্পর্শে ৬ জন এসেছিেলন। তাঁদের ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে।

তেলঙ্গানার কামারেড্ডি জেলার ইন্দিরা নগর কলোনির বাসিন্দা। গত ৬ জুলাই তিনি কুয়েত থেকে ফেরেন। ২০ জুলাই থেকে জ্বরে পড়েন তিনি। তারপরেই তাঁর সারা শরীরে ব়্যাশ বেরোতে দেখা গিয়েছে। সঙ্গে সঙ্গে তিনি হাসপাতালে যান চিকিৎসার জন্য। ২৩ জুলাই তিনি একটি বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন। সেখানেই চিকিৎসকরা উপসর্গ চিনতে পেরে কামারেড্ডি জেলা হাসপাতালে তাঁকে রেফার করে দেন।
কামারেড্ডি সরকারি হাসপাতালে যাওয়ার পরেই তাঁকে অ্যাম্বুলেন্সে করে আইসোলেশন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। তারপরেই তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করে পুণের ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছে। চিকিৎসকরা দাবি করেছেন মাঙ্কিপক্সেই আক্রান্ত হয়েছেন তিনি। কারণ সব উপসর্গই মাঙ্কিপক্সের মত তাঁর শরীরে দেখা গিয়েছে। তবে যথক্ষণ না রিপোর্ট তাঁরা হাতে পাচ্ছেন ততক্ষণ নিশ্চিত ভাবে কিছু বলতে পারছেন না। হাসপাতাল সূত্রে খবর এখনও পর্যন্ত ৬ জন সরাসরি তাঁর সংস্পর্শে এসেছেন।
কয়েকদিন আগেই কেরলে চার তিনজনের শরীরে মাঙ্কিপক্সের সংক্রমণ ধরা পড়েছে। গতকাল রাজধানী দিল্লিতে আরও ১ জনের শরীরে মাঙ্কিপক্সের সংক্রমণ ধরা পড়েছে। এই নিয়ে এখনও পর্যন্ত দেশে মোট চার জন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। তেলেঙ্গানার সন্দেহভাজন আক্রান্তের রিপোর্ট পজিটিভ হলে দেশে মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা বেড়ে হবে ৫। এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সতর্কতা জারি করেছে। বিশ্বস্বাস্থ্য সংস্থার পক্ষ থেকেও হেলথ এমার্জেন্সি জারি করা হয়েছে। মাঙ্কি পক্সকে কোনও ভাবেই হালকা ভাবে নিলে হবে না নির্দেশিকায় জানানো হয়েছে। ইতিমধ্যই ৭৫টি দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কি পক্স।












Click it and Unblock the Notifications