থাবা চওড়া করছে মাঙ্কিপক্স, এবার উত্তরপ্রদেশে একজনের শরীরে সংক্রমণের আশঙ্কা
থাবা চওড়া করছে মাঙ্কিপক্স, এবার উত্তরপ্রদেশে একজনের শরীরে সংক্রমণের আশঙ্কা
তেলেঙ্গানার পর এবার উত্তরপ্রদেশে মাঙ্কিপক্স সন্দেহভাজনের হদিশ। এক মহিলার শরীরে মাঙ্কিপক্সের উপসর্গ ধরা দিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই তাঁর শরীরের নমুনা সংগ্রহ করে পুণের ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছে। গতকাল তেলঙ্গানায় এক মাঙ্কিপক্স সন্দেহভাজনের হদিশ মিলেছে। ইতিমধ্যেই দেশে চারজন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন।

মাঙ্কিপক্সের সংক্রমণ ক্রমশ বাড়ছে দেশে। কেরলে প্রথম মাঙ্কিপক্সের সংক্রমণ ধরা পড়ে একজনের শরীরে। সেখান থেকে সেটা ছড়িয়ে পড়ে একাধিক রাজ্যে। কেরলে মাঙ্কিপক্সে ২ জন আক্রান্ত হয়েছেন। তারপরেই আবার রাজধানী দিল্লিতেও মাঙ্কি পক্সের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। একজনের শরীরে মাঙ্কিপক্সের সংক্রমণ ধরা পড়েছে। যদিও তাঁর বাইরে ভ্রমণের কোনও ইতিহাস নেই। দেশের বাইরে যাননি তিনি। হিমাচল প্রদেশে গিয়েছিলেন তিনি। মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার পর তাঁর সংস্পর্শে কতজন এসেছিলেন তাঁদের চিহ্নিত করা হয়েছে।
রবিবারের পর আবার তেলঙ্গানায় একজনের শরীরে মাঙ্কিপক্সের সংক্রমণ হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তারপরেই তাঁকে েতলঙ্গানায় একটি হাসপাতালে আইসেলেশনে রাখা হয়েছে। তাঁর শরীরের নমুনা সংগ্রহ করে পুণের ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই তিনি কুয়েত থেকে দেশে ফিরেছেন। তাঁর সংস্পর্শে যে ৬ জন এসেছেন তাঁদের চিহ্নিত করা হয়েছে।
তারপরেই আবার উত্তর প্রদেশে আরও এক মাঙ্কিপক্স আক্রান্তের হদিশ মিলেছে। তবে এখনও তার পরীক্ষার রিপোর্ট আসেনি। উত্তর প্রদেশের অউরিয়া জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। লখনউয়ের কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটিতে আইসোলেশনে ভর্তি করা হয়েছে। তাঁর শরীরে নমুনা সংগ্রহ করে পুণের ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছে। তবে গত কয়েকদিনে কারা তাঁর সংস্পর্ষে এসেছে তা চিহ্নিত করা হচ্ছে।
মাঙ্কি পক্স নিয়ে ইতিমধ্যেই গাইডলাইন জারি করেছে স্বাস্থ্যমন্ত্রক। মহারাষ্ট্র সরকারও সতর্কতা জারি করেছে। চিকিৎসকরা জানিয়েছেন মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব মেনে চললে মাঙ্কি পক্স এড়ানো যায়। তবে মাঙ্কিপক্স তেমন ঘাতক নয়। তবে যাঁরা কোমরবিড তাঁদের ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে। কারণ তাঁদের প্রাণের শঙ্কা থেকেই যাচ্ছে।












Click it and Unblock the Notifications