চায়ের দোকানে একের পর এক প্লেট ধুয়ে চলেছে পোষ্য বাঁদর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
চায়ের দোকানে একের পর এক প্লেট ধুয়ে চলেছে পোষ্য বাঁদর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
চায়ের দোকানে অনায়াসে প্লেট ধুয়ে চলেছে সে। অন্য সাধারণ কর্মচারীর চেয়ে কম দক্ষ নয়। হুবহু সকলের মতো করেই চায়ের দোকানে কাপ প্লেট ধুতে দেখা গেল এক বাঁদরকে। আর তার এই কীর্তি দেখতে দোকানে ভিড় করতে শুরু করেছেন সকলে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। নেটিজেনরা অনেকেই মন্তব্য করেছেন এমপ্লয়ি অব দ্য ইয়ার।

প্লেট ধুচ্ছে বাঁদর
একের পর এক কাজ হারাচ্ছেন যখন মানুষ তখন এক বাঁদরের কীর্তি দেখে চমকে উঠেছেন অনেকেই। চায়ের দোকানে মনযোগ দিয়ে প্লেট ধুতে দেখা গিয়েছে একটি বাঁদরকে। দক্ষ হাতে সাধারণ কর্মীর মতো কাপ প্লেট ধুচ্ছেন। কাজে কোনও গাফিলতি নেই। নিবিড় মনে কোনও রকম লাফাঝাঁপা না করেই প্লেট ধুচ্ছেন সেই পোষ্য। বাঁদরের কীর্তি েদখে চমকে উঠেছেন এলাকার বাসিন্দারাও। প্রতিদিন সেই বাঁদরের কীর্তি দেখেতে ভিড় করেছেন অনেকেই। বাঁদরের জন্য চায়ের দোকানের লাভও হচ্ছে দ্বিগুণ।
ভাইরাল ভিডিও
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও। তাতে আবার ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে শাহরুখ খানের রইস ছবির ডায়লগ। ভিডিওতে দেখা গিয়েছে বাঁদরটির কাজ দেখতে চার চারপাশে ভিড় করেছেন ক্রেতারা। এক গামলা জলে দক্ষতার সঙ্গে প্লেট ডুবিয়ে পরিষ্কার করছেন সে। কাজে কোনও খুঁত নেই।

কাজে কোনও খুঁত নেই
কাজে কোনও খুঁত নেই। প্লেট সাবান দিয়ে পরিষ্কার করার পর আবার গন্ধ শুঁকে দেখছে কোনও গন্ধ রয়েছেন কিনা। সেই ভিডিও দেখে নেটিজেনদের মধ্যে হইচই পড়ে গিয়েছে। অনেকেই ভিডিও-র নীচে কমেন্ট লিখেছে 'দো বক্ত কি রোটিকে লিয়ে সব করনা পড়তা হ্যায় সাব'। অনেকে আবার লিখেছে এমপ্লয়ি অব দ্য ইয়ার। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি নিয়ে।

পশু নির্যাতনের অভিযোগ
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হতেই পশু নির্যাতনের অভিযোগ করেছেন পশুপ্রেমীরা। তাঁরা অভিযোগ করেছেন পোষ্যেকে দিয়ে এই ধরনের কাজ করানো মোটেই উচিত নয়। তাকে নির্যাতন করা বোঝায়। বাঁদরের মালিকের উচিত অবিলম্বে এগুলি বন্ধ করা।
ছবি সৌ:ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications