সংসদের লাইব্রেরিতে আধ ঘণ্টা কাটিয়ে গেল 'মেধাবী' বাঁদর!

নয়াদিল্লি, ২৯ জুলাই : লোকসভার অন্দরে তখন বাদল অধিবেশন চলছে। সরকার পক্ষ-বিরোধী পক্ষ দেশের নানা বিষয়ে আলোচনা করছেন। একে অপরকে খোঁচা দিতে, কটাক্ষ করতেও ছাড়ছেন না। তবে তার মাঝেই ঘটল এক আশ্চর্য ঘটনা। সাংসদদের ভিড় থেকে অদূরে সেন্ট্রাল হলে পাশেই সংসদের লাইব্রেরিতে ঢুকে আধ ঘণ্টা সময় কাটিয়ে গেল এক বাঁদর। [গয়নার দোকান থেকে টাকা চুরি করছে হনুমান]

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। সাংসদ ও সাংবাদিকদের জন্য সংরক্ষিত লাইব্রেরির বইগুলিতে খানিকক্ষণ চোখ বুলিয়েই বাঁদরটি একেবারে ধাঁ হয়ে গিয়েছে। তবে তার আগে আধ ঘণ্টা সময়ের মধ্যেই লাইব্রেরির এই টেবল থেকে সেই টেবল, ইলেকট্রিকের তার ধরে ঝুলে পড়া, সেখান থেকে ঝাঁপ-কোনওটাই বাদ যায়নি। [প্রতিদিন ২৭১ জনকে কুকুরের কামড় খেতে হয় রাজধানী দিল্লিতে!]

সংসদের লাইব্রেরিতে আধ ঘণ্টা কাটিয়ে গেল নির্ভীক বাঁদর!

জানা গিয়েছে, একবার হলে ঢুকে পড়ার পর বেরনোর রাস্তা খুঁজে পাচ্ছিল না বাঁদরটি। সেজন্যই হয়ত বইপত্র একটু নেড়েচেড়ে দেখা! অবশেষে আধঘণ্টা পরে মূল দরজা খুঁজে পেয়ে বেরিয়ে যায় বাঁদরটি।

যখন বাঁদরটি লাইব্রেরিতে ঢোকার খবর পাওয়া গিয়েছে, তখন নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকেরা সঙ্গে সঙ্গে গিয়ে সেন্ট্রাল হলের দরজা বন্ধ করে দেন। কারণ ভিতর তখন সাংসদদের ভিড়ে ঠাসা। বাঁদরটি সেখানে ঢুকে পড়লে কী হত সেটা ঈশ্বরই জানেন!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+