মদের দোকানে ঢুকে মানুষের কায়দায় মদের বোতল খুলে মদ খেল বাঁদর, ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়

মদের দোকানে ঢুকে মানুষের কায়দায় মদের বোতল খুলে মদ খেল বাঁদর, ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়

ইঁদুরের পর এবার বাঁদর। মদের দোকানে বসে বোতল থেকে মদ খাচ্ছে সম্প্রতি এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে রীতিমতো অবাক নেটিজেনরা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মান্ডলা জেলায়।

Recommended Video

মদের দোকানে ঢুকে দিব্যি বোতল হাতে সুরা পান বাঁদরের, দেখুন ভিডিও |Oneindia Bengali
মদের বোতল খুলে মদ খেল বাঁদর

মদের বোতল খুলে মদ খেল বাঁদর

ভিডিওতে দেখা গিয়েছে, বাঁদ‌রটি প্রথমে মদের দোকানের ভেতর ঢোকে এবং মদের বোতল তুলে নেয়। এরপর মদের বোতলের ঢাকনা খুলে ফেলে দাঁত দিয়ে এবং খুব ধীরে ধীরে তা পান করতে শুরু করে দেয়।

বাঁদরকে বিস্কুট খেতে দেওয়া হয়

বাঁদরকে বিস্কুট খেতে দেওয়া হয়

দোকানদার দোকানের ভেতর বাঁদরকে দেখে হতবাক হয়ে যান এবং তাকে বিস্কুট খেতে দেন। কিন্তু বাঁদর মদ খেতে এতটাই ব্যস্ত যে সে বিস্কুটের দিকে ফিরেও তাকায় না। একেবারে মানুষের মতোই বাঁদরটি মদের বোতল ধরে তা ঢকঢক করে ঢালছে গলায়, যা দেখে অবাক পথচারিরা। এই অবাক করা ঘটনা দেখে অনেকেই দোকানের কাছে ভিড় জমান এবং নিজেদের মোবাইলে তা রেকর্ড করতে শুরু করে দেন।

মদের স্বাদ ভালো লেগেছে

মদের স্বাদ ভালো লেগেছে

প্রত্যক্ষদর্শীদের কথায় বাঁদরটি প্রথমে পুরনো মদের বোতল থেকে মদ খাচ্ছিল, যেগুলি কিছুদিন আগে মদের দোকানের কাছে মাটিতে শুইয়ে রাখা ছিল। প্রত্যেক দিনই এই বাঁদরটিকে দোকানের কাছে দেখা যায় এবং তাদের কেউ তাড়িয়ে দেয় না। অনেকেই জানিয়েছে যে সম্ভবত বাঁদরটির মদের স্বাদ ভালো লেগেছে এবং তাই সে আবারও মদ খেতে ফিরে আসবে। দোকানের কর্মীরা জানান যে তাঁরা বাঁদরটিকে রুখতে প্রস্তুতি নিচ্ছেন।

মানুষের নকল করতে পারে বাঁদর

তবে বাঁদররা খুব ভালো মানুষের নকল করতে পারে। তারা খুব সহজেই মানুষের থেকে শিখে নিতে পারে এবং তা তৎক্ষণাত করে দেখায়। এরকম অনেক ভিডিওই ভাইরাল হয়েছে যেখানে বাঁদর মদ খাচ্ছে এবং মদ খেয়ে মাতলামি করছে। কিছুদিন আগেই লখনউতে মদের দোকানে ঢুকে মদ খেয়ে নেয় ইঁদুর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+