৮ ঘণ্টা শারীরিক নির্যাতন চালিয়ে খুন করা হয় সুগন্ধী বিশেষজ্ঞ মনিকাকে!
পানাজি, ১৩ অক্টোবর : সুগন্ধী বিশেষজ্ঞ মনিকা ঘুর্দেকে খুন করার কথা আগেই স্বীকার করেছে অভিযুক্ত রাজকুমার সিং। ময়নাতদন্তের পরে এবার পুলিশ নিশ্চিতভাবে জানাল ৬ অক্টোবর রাত ২টো থেকে আড়াইটের মধ্যে খুন করা হয়েছে মনিকাকে।
অভিযুক্ত রাজকুমার সিং নামে ওই নিরাপত্তা রক্ষী জেরায় আগেই কবুল করে জানিয়েছে, সে ২দিন ধরে ছাদে লুকিয়ে ছিল। পরে সময় বুঝে মনিকার ঘরে ঢুকে খুন করার আগে তাঁকে ধর্ষণ করে।

সাঙ্গোলডায় স্বপ্না রাজ ভ্যালি অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে মনিকা একাই থাকতেন। এখানেই কয়েকমাস নিরাপত্তারক্ষীর কাজ করেছে রাজকুমার। পুলিশ জানিয়েছে ৫ তারিখ সন্ধ্যা ৬টার পরে সে জোর করে মনিকার ঘরে ঢোকে। এরপরে ৮ ঘণ্টা ধরে অত্যাচার চালানোর পরে তাঁকে নৃশংসভাবে খুন করে।
ফ্ল্যাটে রাজকুমার জোর করে ঢোকার সময়ে মিনিটখানেক চিৎকার করার চেষ্টা করেন মনিকা। তবে ছুরি দেখিয়ে তাঁকে থামিয়ে দেন রাজকুমার। সেই ছুরিটি এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ।
সন্ধ্যা থেকে মাঝরাত পর্যন্ত মনিকাকে বিছানায় শুইয়ে হাত-পা বাঁধা অবস্থায় ধর্ষণ ও শারীরিক নির্যাতন চালায় অভিযুক্ত রাজকুমার। তারপরে রাত ২টো থেকে আড়াইয়ের মধ্যে মনিকাকে মুখে বালিশ চাপা দিয়ে খুন করে।
পুলিশ জানিয়েছে, মনিকার শরীরে অনেক জায়গায় কামড়ের দাগ পাওয়া গিয়েছে। সেজন্য রাজকুমারকে গোয়া ডেন্টাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষা করা হচ্ছে। মনিকার শরীরে রাজকুমারের দাগের দাগ রয়েছে কিনা সেটাই জানতে চাইছে পুলিশ। তবে একটি বিষয় নিশ্চিত করে জানিয়ে দেওয়া হয়েছে যে গোটা ঘটনায় অপরাধী একজনই, সেটা রাজকুমার। এতে আর কেউ জড়িয়ে নেই।
প্রসঙ্গত, অভিযুক্ত রামকুমার জানিয়েছে, মনিকা ঘুর্দেকে প্রথম দেখাতেই তার ভালো লেগে গিয়েছিল। নিজের কামনাবৃত্তি চরিতার্থ করার আগে সে টানা ২দিন মনিকার ফ্ল্যাটের ছাদে লুকিয়ে ছিল। পরে ৫ অক্টোবর সন্ধ্যাবেলায় জোর করে ঘরে ঢোকে।
এরপরে মনিকার উপর ছুরি ধরে জোর খাটালে তিনি অজ্ঞান হয়ে যায়। এই সুযোগে সে মনিকাকে খাটে শুইয়ে বেঁধে যৌন নিগ্রহ করে। পরে বালিশ চাপা দিয়ে খুন করে ফোন, এটিএম কার্ড ও কিছু নগদ টাকা নিয়ে চম্পট দেয়।
পাঞ্জাবের ভাটিন্ডার বাসিন্দা রাজকুমার জানিয়েছে, মনিকা ও ফ্ল্যাটের অন্যান্যদের অভিযোগের কারণেই তাকে চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছিল। নিরাপত্তা এজেন্সি সেজন্য তাকে ২ মাসের মাইনেও দেয়নি। প্রতিশোধ নিতেই তাই মনিকাকে ধর্ষণ করে খুন করেছে রাজকুমার।












Click it and Unblock the Notifications