আপ সরকারের থেকে পাঁচগুণ বেশি সুবিধা দেব, দিল্লিবাসীকে ভোট প্রতিশ্রুতি মনোজ তিওয়ারির

আপ সরকারের থেকে পাঁচগুণ বেশি সুবিধা দেব, দিল্লিবাসীকে ভোট প্রতিশ্রুতি মনোজ তিওয়ারির

ভোটে জিতলে দিল্লিবাসীকে আপের থেকেও পাঁচগুণ বেশি সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন বিজেপি প্রার্থী মনোজ তিওয়ারি। দিল্লি বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তিনি। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে থেকেই প্রচার ময়দানে নেমে পড়েছে বিজেপি।

মনোজের ভোট প্রতিশ্রুতি

মনোজের ভোট প্রতিশ্রুতি

গ্যাংস অব ওয়াসিপুরের ডায়লগ ধার করে দিল্লি বাসীকে ভোট প্রতিশ্রুতি দিলেন বিজেপি প্রার্থী মনোজ তিওয়ারি। তিনি আপকে কটাক্ষ করে বলেছেন তুমসে না হো পায়ে গা। ভোটে জিতলে পাঁচ গুণ বেশি সুবিধা দেবেন দিল্লিবাসীকে। এমনই ঘোষণা করেছেন বিজেপির তারকা প্রার্থী।

পাল্টা জবাব আপের

পাল্টা জবাব আপের

মনোজের ভোট প্রতিশ্রুতির পাল্টা জবাবে টুইট করেছেন আপ নেতা সঞ্জয় সিং। তিনি কটাক্ষ করে টুইটে লিখেছেন আগে বিজেপি শাসিত রাজ্যে বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করুন তাঁরা তারপর পাঁচগুণ সুবিধা দেওয়ার কথা বলবেন। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে দেখা গিয়েছিল বিজেপি শাসিত হরিয়ানায় উপ মুখ্যমন্ত্রী নিজের অফিসে বিদ্যুৎহীন অবস্থায় কাজ করছেন। দিল্লিবাসীকে ১০০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার আগে সেটা সুনিশ্চিত করুন মনোজ।

আপে ভোট চমক

আপে ভোট চমক

ভোট সামনে আসতেই একের পর এক সুবিধা দেওয়ার কথা ঘোষণা করতে শুরু করেছিল আপ সরকার। মহিলাদের বিনা চিকিটে মেট্রো এবং সরকারি বাসে সফরের সুবিধা থেকে মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দিতে শুরু করেছে আপ সরকার। কার্যক্ষেত্রে সমীক্ষা বলছে বিজেপির থেকে অনেক বেশি জনপ্রিয় আপ। সেজায় বিজেপির এই ভোট প্রতিশ্রুতি কতটা কার্যকর হবে সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+