টাকা দিয়ে উত্তর প্রদেশে সিএএ বিরোধী আন্দোলন করানো হয়েছে, দাবি করছে ইডি
টাকা দিয়ে উত্তর প্রদেশে সিএএ বিরোধী আন্দোলন করানো হয়েছে, দাবি করছে ইডি
উত্তর প্রদেশে সিএএ বিরোধী হিংসাত্মক আন্দোলন নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। ইডির তরফ জানানো হয়েছে উত্তর প্রদেশে হিংসাত্মক আন্দোলন টাকা দিয়ে করানো হয়েছিল। আর তাতে মদত ছিল কেরলের পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার। বিক্ষোভ দেখানোর জন্য ১২০ কোটি টাকা ৭৩টি অ্যাকাউন্ট নম্বরে দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে।

সিএএ বিরোধী আন্দোলনে টাকার ব্যবহার
টাকা দিয়ে উত্তর প্রদেশে হিংসাত্মক সিএএ বিরোধী আন্দোলন করানো হয়েছিল। এমনই দাবি করেছে উত্তর প্রদেশ সরকার। ইডি নাকি জানিয়েছে আন্দোলনের সময় কেরলে পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া নামে একটি রাজনৈতিক সংগঠন। ইডির তরফে জানানো হয়েছে আন্দোলনের সময় কেরল থেকে ১২০ কোটি টাকা উত্তর প্রদেশের ৭৩ ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে। যাতে আন্দোলনে কোনও ব্যাঘাত না ঘটে সেকারণই এই টাকা বিলি করা হয়েছে।

পিএফআইয়ের বিরুদ্ধে তদন্ত ইডির
সেই ২০১৮ সাল থেকে কেরলেই এই পিএফআই সংগঠনের বিরুদ্ধে তদন্ত করে চলেছে ইডি। বেআইনি ভাবে আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে এই সংগঠনের বিরুদ্ধে। সেই তদন্ত করতে গিয়েই ইডির হাতে ধরা পড়েছে উত্তর প্রদেশের বিজনোর, হাপুর, বাহরিচ, শামলি, সাদনায় প্রায় ৭৩ টি অ্যাকাউন্টে জমা পড়েছে বিপুল পরিমান টাকা। শুধু তাই নয় কংগ্রেস নেতা কপিল সিবল, আইনজীবী ইন্দিরা জয়সিং, দুষ্মন্ত দাবের অ্যাকাউন্টেও এই সংগঠন টাকা দিয়েছে বলে দাবি ইডির। এমনকী পিএফআইয়ের কাশ্মীর শাখাতেও ১.৬৩ কোটি টাকা দেওয়া হয়েছে।

অভিযোগ অস্বীকার কপিল সিবলের
ইডির সব অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন কংগ্রেস নেতা কপিল সিবল। তিনি দাবি করেছেন এরকম কোনও সংগঠনের কাছ থেকে টাকা নিলে চেকে নিতেন তিনি। কারণ নগদে তিনি টাকা নেন না। যদি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সেই টাকা এসে থাকে তাহলে তার বিল দাবি করেছেন তিনি। এদিকে উত্তর প্রদেশে হিংসাত্মক আন্দোলনের মাস্টার মাইন্ড পিএফআইয়ের সভাপতি ওয়াসিম আহমেদ গতকালই জামিনে ছাড়া পেয়েছেন। তারপরেই একাধিক তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications