Arvind Kejriwal: আপকে শেষ করে দিতেই গ্রেফতারি, বিস্ফোরক কেজরি! পালটা 'ক্যাচ ২২ এর' প্রসঙ্গ ইডির

Arvind Kejriwal: আম আদমি পার্টিকে শেষ করে দিতেই গ্রেফতারি! আদালতে বিস্ফোরক দাবি অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। আবগারি মামলায় গত কয়েকদিন আগে গ্রেফতার করা হয়েছে তাঁকে। ইডি হেফাজত শেষে তিহাড় জেলই এখন ঠিকানা দিল্লির মুখ্যমন্ত্রীর। যদিও গ্রেফতারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টে মামলা চলছে। আজ বুধবার এই সংক্রান্ত মামলার শুনানি হয়। আর সেখানেই গ্রেফতারি নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন কেজরিওয়ালের আইনজীবী।

পালটা লেনদেনের তথ্য তুলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এমনকি আম আদমির বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করার কথাও বলে তদন্তকারী সংস্থা। যদিও দীর্ঘ শুনানি শেষে এদিন রায়দান স্থগিত রেখেছে হাইকোর্ট (Delhi High Court)। দু'পক্ষের কাছেই এই বিষয়ে জবাব তলব করেছে সর্বোচ্চ আদালত।

Arvind Kejriwal

বলে রাখা প্রয়োজন, ইডির হয়ে এদিন সওয়াল করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল (এএসজি) এস ভি রাজু। তাঁর দাবি, দেশকে লুঠছে এমন ব্যক্তি কখনও নির্বাচনের কথা বলে রেহাই'য়ের দাবি করতে পারেন না। ফলে দিল্লির মুখ্যমন্ত্রী (Arvind Kejriwal) যে আবেদন করেছেন, তা অবিলম্বে প্রত্যাখ্যান করা উচিত বলেও এদিন মন্তব্য করেছেন রাজু। তাঁর দাবি, ইতিমধ্যে আবগারি মামলায় বেশ কিছু প্রমাণ পাওয়া গিয়েছে। এমনকি বেশ কিছু আপের সম্পত্তি বাজেয়াপ্ত করার কথাও বলেন। যদিও বেশ কিছু দ্বিধার কথাও এদিন তুলে ধরেন কেন্দ্রীয় আইনজীবী।

সেই ব্যাখ্যা দিতে গিয়ে অতিরিক্ত সলিসিটর জেনারেল বলেন, এখন যদি আপের বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করতে চায় ইডি। আর তা করা হলে নির্বাচনর সময় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে। আবার না করলে প্রমাণ কোথায় তা নিয়ে প্রশ্ন তোলা হবে বলে দাবি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এক্ষেত্রে 'ক্যাচ ২২' পরিস্থিতির কথাও দিল্লি হাইকোর্টের সামনে তুলে ধরেন এস ভি রাজু। বলে রাখা প্রয়োজন, মার্কিন সাহিত্যিক হেলার তাঁর 'ক্যাচ ২২' বইয়ে এই শব্দের ব্যবহার করে থাকেন। আর এই শব্দের অর্থ হল পরস্পর বিরোধী, নিয়ম কিংবা সীমাবদ্ধতার কারণে তা এড়ানো যায় না। আর ক্যাচ ২২ এর প্রসঙ্গ আদালতে তুলে ধরেন ইডির আইনজীবী।

দেশের সামনে কালিমালিপ্ত করতেই গ্রেফতার করা হয়েছে বলে দিল্লি হাইকোর্টে জোর সওয়াল করেন কেজরিওয়ালের (Arvind Kejriwal) আইনজীবী। এমনকি আম আদমি পার্টিকে শেশ্যহ করে দিতেই এহেন গ্রেফতারি বলেও এদিন হাইকোর্টে সওয়াল করেন। যদিও এদিন আদালত কোনও নির্দেশ শোনায়নি। এখন দেখার এই বিষয়ে কী রায় শোনায় দিল্লি হাইকোর্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+