অনিল দেশমুখ বিতর্কে ঘৃতাহুতি! মামলার তদন্তে নামতে চলেছে আরও এক কেন্দ্রীয় সংস্থা

এবার মুকেশ আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক বোঝাই গাড়ির মামলায় তদন্তে নামতে চলেছে কেন্দ্রীয় সংস্থা। জানা গিয়েছে এই মামলা অর্থ পাচারের কোনও যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে এবার তদন্ত শুরু করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। এদিকে এই ঘটনায় তোলাবাজির সঙ্গে যোগ রয়েছে বলে অভিযোগ উঠেছে। এর সঙ্গে নাম জড়িয়েছে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের। এদিকে ইতিমধ্যেই এনআইএ এই ঘটনার তদন্তে নেমেছে।

সুপ্রিম কোর্টের দ্বারস্থ মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার

সুপ্রিম কোর্টের দ্বারস্থ মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার

এর আগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার পরমবীর সিং৷ অনিল দেশমুখের বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়েছেন তিনি৷ সুপ্রিম কোর্টে করা মামলায় পরমবীর বলেছেন, তাঁর লেখা চিঠিতে উল্লেখ করা সমস্ত অভিযোগ তদন্ত করুক সিবিআই৷ পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হোক৷ এবং কোনও পক্ষ না নিয়ে পুরো ঘটনাটির স্বচ্ছ তদন্ত করা হোক৷ পাশাপাশি তাঁর বদলিতে স্থগিতাদেশ দেওয়ার জন্য়ও আবেদন করেছেন৷ উল্লেখ্য়, গতকালই মুম্বই পুলিশের হোমগার্ডের ডিজি পদে যোগ দিয়েছেন পরমবীর৷

মাসিক ১০০ কোটি টাকা তোলাবাজির অভিযোগ

মাসিক ১০০ কোটি টাকা তোলাবাজির অভিযোগ

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে ১০০ কোটি টাকা তোলাবাজির অভিযোগ এনেছেন মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার পরমবীর সিং৷ তাঁকে, আম্বানির বাসভবনের সামনে বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধারের ঘটনার তদন্তে গাফিলতির জন্য় কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয় কয়েকদিন আগে৷ এদিকে অনিল দেশমুখের বিষয়ে আজ সাংবাদিকদের মুখোমুখি হনব এনসিপি প্রধান শরদ পাওয়ার৷

শরদ পাওয়ারের পাল্টা যুক্তি

শরদ পাওয়ারের পাল্টা যুক্তি

তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'পরমবীর চিঠিতে উল্লেখ করেছেন, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে তাঁকে কয়েকজন পুলিশ আধাকারিক জানান, স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের কাছ থেকে তাঁদের কাছে বিশেষ কয়েকটি নির্দেশ এসেছে৷ কিন্তু ফেব্রুয়ারি মাসের ৫ থেকে ১৫ তারিখ পর্যন্ত করোনা আক্রান্ত ছিলেন অনিল এবং ১৫ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত তিনি কোয়ারেন্টাইনে ছিলেন৷' এরপরেই তিনি বলেন, বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধারের ঘটনা থেকে নজর ঘোরাতেই অসত্য় অভিযোগ আনা হয়েছে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+