ইডি পৌঁছে গেল মুখ্যমন্ত্রী রাজনৈতিক পরামর্শদাতার কাছে! অর্থ তছরুপের অভিযোগে OSD কে জিজ্ঞাসাবাদ

শুধু পশ্চিমবঙ্গেই নয়, ইডি আর্থিক তছরুপের মামলায় একাধিক রাজ্যে তদন্ত চালাচ্ছে। সেরকমই এক মামলায় ইডি সোমবার ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের রাজনৈতিক উপদেষাট এবং একজন ওএসডিকে জিজ্ঞাসাবাদ করেছে। এমনটাই জানা গিয়েছে সরকারি সূত্রে।

এদিন পিএমএলএ-এর অধীনে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বাঘেলের রাজনৈতিক উপদেষ্টা বিনোদ ভার্মা এবং অফিসার অন স্পেশাল ডিউটি মনীশ বাঞ্চোরের বিবৃতি রেকর্ড করে। গত সপ্তাহে ইডি এই দুই ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। এরপর তাঁদেরকে ইডির অফিসে যেতে বলা হয়েছিল।

ইডি

এদিকে ইডি মহাদেব অনলাইন বুক নামে অবৈধ বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত মামলায় এএসআই চন্দ্রভূষণ ভার্মা, হাওয়ালা অপারেটর ভাই অনিল ও সুনীল দামানি এবং সতীশ চন্দ্রকর নামে পরিচিত একজন ব্যক্তিসহ, চারজনকে গ্রেফতার করে।

ইডির তরফে করা অভিযোগে বলা হয়েছে, গ্রেফতার হওয়া পুলিশ কর্মী ভার্মার সঙ্গে তাঁর সম্পর্ক এবং দুবাই থেকে প্রাপ্ত হাওয়ালা তহবিল সিএমও-র সঙ্গে যুক্ত আধিকারিক ও রাজনীতিবিদদের প্রভাবিত করতে ব্যবহার করা হয়েছিল।

প্রসঙ্গত ইডির এই পদক্ষেপের পরেই বাঘেল অভিযোগ করেছিলেন, তাঁর সহকর্মীদের নিয়ে ইডি ও আয়কর বিভাগ রাজ্য সরকারের মানহানি করছে। অন্যদিকে বিনোদ ভার্মা গত ২৪ অগাস্ট সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন, তাঁর কাছে অর্জিত অর্থের একটি পয়সাও নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+