ইস্টবেঙ্গল, মোহনবাগানের ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা বাজেয়াপ্ত করল ইডি

বেঙ্গল
কলকাতা, ৩০ অক্টোবর: ইস্টবেঙ্গল ও মোহনবাগান ক্লাবের সব ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা বাজেয়াপ্ত করল ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। লিখিতভাবে ক্লাব দু'টিকে এ কথা জানিয়ে দেওয়া হয়েছে। এর ফলে কলকাতা ময়দানের দুই ফুটবল ক্লাব ঘোর বিপদে পড়ল।

সারদা-কাণ্ডের সূত্র ধরে পুজোর আগেই ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট 'ফ্রিজ' করেছিল ইডি। অভিযোগ, সারদা গোষ্ঠীর থেকে দু'টি ক্লাবই অনেক টাকা পেয়েছিল। তদন্তে ক্লাব কর্তারা অনেক প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেননি। তাই এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হল।

ইতিমধ্যে সারদা-কাণ্ডে সিবিআই গ্রেফতার করেছে ইস্টবেঙ্গল ক্লাবের অন্যতম কর্তা দেবব্রত সরকার ওরফে নীতুকে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে মোহনবাগানের কর্তা সৃঞ্জয় বসুকেও। ইডি সূত্রে খবর, ইস্টবেঙ্গল ও মোহনবাগানের পর এ বার নজরদারি শুরু হয়েছে ভবানীপুর ক্লাবের ওপর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+