লজ্জা !যৌন হেনস্থার শিকার কিশোরীর চুল কাটা হল, কারণ শুনলে রক্ত গরম হবে
আদিবাসী কিশোরীর বয়স ১৩ বছর। ছত্তিশগড়ের কাওয়ারধা জেলার বাসিন্দা সে। কিছুদিন আগেই তার সঙ্গে ঘটে গিয়েছে অত অত্যন্ত নিকৃষ্টতম অত্যাচার। সে শিকার হয়েছে যৌন হেনস্থার।
আদিবাসী কিশোরীর বয়স ১৩ বছর। ছত্তিশগড়ের কাওয়ারধা জেলার বাসিন্দা সে। কিছুদিন আগেই তার সঙ্গে ঘটে গিয়েছে অত অত্যন্ত নিকৃষ্টতম অত্যাচার। সে শিকার হয়েছে যৌন হেনস্থার। এরকম এক মানসিক শারীরিক নির্যাতনের পরও সমাজা তাকে অন্ধ নিয়মের বেড়াজালে বেঁধে চলেছে। যৌন হেনস্থা হওয়ার কারণে ওই কিশোরীর চুল কেটে দেওয়া হয়েছে।

প্রশ্ন ওঠে এই চুল কাটার নেপথ্যের যুক্তি কী ? উত্তর , কিশোরীকে 'শুদ্ধিকরণ'-এর জন্য কাটা হয়েছে তার চুল। এলাকার আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষরা তার চুল কেটে দিয়েছে বলে অভিযোগ। আর এই চুল কাটা হয়েছে রীতিমত অনুষ্ঠান করে। এরপরই এই অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে ১ জনকে।
গত ২১ জানুয়ারি ওঅই কিশোরীরি যৌন হেনস্থার ঘটনা স্থানীয় পঞ্চায়েতে জানানোর পর , গ্রামের আদিবাসী সম্প্রদায়ের তরফে কিশোরীর চুল কাটার সিদ্ধান্ত হয়। বলা হয়, যৌন হেনস্থার ঘটনার পর , ওই কিশোরীকে শুদ্ধিকরণ করা দরকার। আর আর জন্যই কেটে দেওয়া হয় তার চুল। পুলিশের তরফে গোটা ঘটনার প্রেক্ষিতে একটি মামলা দায়ের করা হয়েছে।












Click it and Unblock the Notifications