বিহারের পলাতক বিধায়কের বাড়িতে গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতি ছোটন সিং
এখনও নিখোঁজ বিহারের বিধায়ক অনন্ত সিং। তাঁর বিরুদ্ধে দুর্নীতি এবং বৈআইনি কাজের অভিযোগ রয়েছে। শনিবার পলাতক বিধায়কের বাড়ি থেকেই গ্রেফতার করা হয়েছে কুখ্যাত দুষ্কৃতি ছোটন সিংকে।
এখনও নিখোঁজ বিহারের বিধায়ক অনন্ত সিং। তাঁর বিরুদ্ধে দুর্নীতি এবং বৈআইনি কাজের অভিযোগ রয়েছে। শনিবার পলাতক বিধায়কের বাড়ি থেকেই গ্রেফতার করা হয়েছে কুখ্যাত দুষ্কৃতি ছোটন সিংকে। শনিবার পাটনায় বিধায়কের বাড়িতে হানা দেয় পুলিস এবং তদন্তকারীরা। সেখানে পৌঁছে তাঁরা দেখেন বিধায়ক আগেই পালিয়েছেন বাড়ি থেকে। সেখানে লুকিয়ে রয়েছেন বিহারের কুখ্যাত দুষ্কৃতি ছোটন সিং। একাধিক খুনের অভিযোগ রয়েছে ছোটন িসংয়ের বিরুদ্ধে।

পুলিসের দাবি বিবেক পালোয়ান নামে এক ব্যক্তিকে খুন করার পর থেকেই পলাতক ছিল ছোটন। তাকে আশ্রয় দিয়েছিলেন বিধায়ক অনন্ত সিং। গত ২ বছর ধরে পলাতক ছিল এই দুষ্কৃতি। গ্রেফতারের পর ছোটন স্বীকার করেছে গত দু বছর ধরে বিধায়ক অনন্ত সিংয়ের সরকারি বাসভবনে লুকিয়ে ছিলেন তিনি। বিধায়কের সন্ধানে বিহারের একাধিক জায়গায় তল্লাশি চালান তাঁরা। শনিবার বিহারের এএসপি লিপি সিং জানিয়েছেন, এসটিএফের একটি দল শনিবার বিহারের মোকামার নির্দল বিধায়কের সরকারি বাসভবনে হানা দেয়।
ইউএপিএ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিস। অনন্ত সিংয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি একে-৪৭ বনদুক উদ্ধার করেছে পুলিস। এই অস্ত্র দিয়ে একাধিক অপরাধ মূলক কাজ তিনি করেছেন বলে মনে করছে পুলিস। মুঙ্গেরে একে-৪৭-এর পাচারে অনন্ত সিংয়ের কোনও হাত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিস।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications