সামান্য মাংস ব্যবসায়ী থেকে প্রভাবশালী! ৩ সিবিআই প্রধানের অপসারণের পিছনে যে ব্যক্তি
একবছর ধরে সিবিআই ডিরেক্টর অলোক বর্মা এবং স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানার মধ্যে লড়াই চলার পর তাদের দুজনকেই ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়।
একবছর ধরে সিবিআই ডিরেক্টর অলোক বর্মা এবং স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানার মধ্যে লড়াই চলার পর তাদের দুজনকেই ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়। এরমধ্যেই একটি নামকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। মইন আখতার কুরেশি। পূর্বতন দুই সিবিআই প্রধান এপি সিং এবং রঞ্জিত সিনহার অপসারণের পিছনেও এই ব্যক্তি। মত সংশ্লিষ্ট মহলের।

কানপুরের বহুকোটির মাংস রপ্তানিকারক মইন আখতার কুরেশির বিরুদ্ধে বেশ কয়েকটি তদন্ত চলছে। ট্যাক্স ফাঁকি থেকে শুরু করে অর্থ পাচার কিংবা দুর্নীতি, অভিযোগ রয়েছে মইন আখতার কুরেশির বিরুদ্ধে। হাওলার মাধ্যমে টাকা পাচারের অভিযোগও রয়েছে এই ব্যক্তির বিরুদ্ধে। এছাড়াও সিবিআই-সহ সরকারি অফিসার এবং রাজনীতিবিদদের খুশি করার অভিযোগও রয়েছে মইন আখতার কুরেশির বিরুদ্ধে।
২০১৪-তে প্রথম প্রকাশ্যে আসে মইন আখতার কুরেশির নাম। যখন দেখা যায় তৎকালীন সিবিআই প্রধান রঞ্জিত সিনহার বাসভবনে ১৫ মাসে ৭০ বার গিয়েছিলেন মইন আখতার কুরেশি। বর্মা এবং আস্থানার মধ্যে সাম্প্রতিক যুদ্ধে হায়দরাবাদের ব্যবসায়ী সতীশ বাবু সানার নাম প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, গতবছর ইডির কাছে সানা জানিয়েছেন, সিনহার মাধ্যমে নিজের এক বন্ধুর জামিনের জন্য কুরেশিকে তিনি এককোটি টাকা দিয়েছিলেন।
এই ঘটনার জেরে সুপ্রিম কোর্টের তরফেও সিনহাকে তিরষ্কার করা হয়। তিনি সিবিআই-এর স্ক্যানারে চলে আসেন। ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত সিবিআই-এর প্রধান পদে ছিলেন সিনহা। নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
২০১৪-তে দেখা যায়, কুরেশি অপর এক সিবিআই ডিরেক্টর এপি সিং-এর সঙ্গে বার্তা বিনিময় করেছেন। ২০১০ থেকে ২০১২-র মধ্যে সিবিআই-এর প্রধান পদে ছিলেন এপি সিং। আয়কর এবং ইডির তরফ থেকে প্রথমে বিষয়টি নিয়ে তদন্ত করা হয় গতবছরের ফেব্রুয়ারিতে। কুরেশির সঙ্গে যোগসাজস প্রমাণে সিবিআই-এর তরফ থেকেও সিং-এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ ওঠার জেরে ইউপিএসসির-এর সদস্যপদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল সিং-কে। সিং-ও নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, বিষয়টি নিয়ে সিবিআই তাঁর সঙ্গে যোগাযোগই করেনি।
এবার কুরেশির নাম জড়িয়ে যাওয়ায় পদ থেকে সরিয়ে দেওয়া হল অলোক বর্মাকে। যুগ্ম ডিরেক্টরের অভিযোগ ছিল বর্মা সানার কাছ থেকে দুকোটি টাকা ঘুষ নিয়েছেন। অন্যদিকে, বর্মার তরফ থেকেও আস্থানার বিরুদ্ধে এফআইআর দায়ের করে অভিযোগ করেন আস্থানা সানার কাছ থেকে ৩ কোটি টাকা নিয়েছেন।
উত্তর প্রদেশের রামপুরে ১৯৯৩ সালে একটি ছোল কষাইখানা দিয়ে ব্যবসা শুরু পর কুরেশি এখন ভারতের সব থেকে বড় মাংস রপ্তানিকারক। গত ২৫ বছরে নির্মাণ, ফ্যাশন-সহ বিভিন্ন ক্ষেত্রে ২৫ টি কোম্পানি তৈরি করেছেন মইন আখতার কুরেশি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications