অযোধ্যা রাম মন্দিরে পুজোর দায়িত্ব পেয়েছেন ২২ বছরের মোহিত, কে তিনি, জানেন কি তাঁর পরিচয়
নতুন বছরের জানুয়ারি মাসেই অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন, আর তা নিয়ে এখন থেকেই কিন্তু জন্মভূমিতে সাজো সাজ রব শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে রাম মন্দিরে যে সকল পুরোহিতরা পুজো করবেন তাদের তালিকা তৈরি করা হয়েছে। আর সেখানেই নাম রয়েছে বৈদিক স্কলার মোহিত পাণ্ডের। তাঁকে নিয়ে ইতিমধ্যে হইচই শুরু পরে গেছে। আসলে তিনি কে, কীই বা তাঁর পরিচয়, কত দূরই বা করেছেন পড়াশুনা?
অযোধ্যা রামমন্দিরে পুজো করার জন্য তিন হাজার জনকে প্রাথমিক ভাবে বেঁছে নেওয়া হয়েছিল। আর তার মধ্যে থেকেই মোহিত পাণ্ডেকেও বেছে নেওয়া হয়। মন্দিরে পুজোর দায়িত্ব পাওয়া মূল ২৯ জন পুরোহিতের মধ্যে নিজের জায়গা করে নেন মোহিত। এখন থেকেই অযোধ্যায় ছয় মাসের অনুশীলন পর্বে কঠোরভাবে নিয়োজিত রয়েছেন মোহিত।

মোহিত প্যাণ্ডে গাজিয়াবাদের দুধেশ্বর বেদ বিদ্যাপীঠে পড়াশুনা করেছেন। বয়স ২২ বছর। তিনি উত্তরপ্রদেশের লখনউয়ের বাসিন্দা। দুধেশ্বর বেদ বিদ্যাপীঠে জীবনের প্রথম ও সবথেকে গুরুত্বপূর্ণ সময়ের শিক্ষা গ্রহণের পরে তিরুপতির শ্রী বেঙ্কটেশ্বর বেদিক বিশ্ববিদ্যালয়ের পড়ার জন্য যান তিনি। আর সেখানেই মোহিত শাস্ত্র নিয়ে স্নাতক পর্বের (২০২০-২১) শিক্ষাগ্রহণ শেষ করেছেন।
বর্তমানে তিনি আচার্য স্নাতকোত্তর কোর্স নিয়ে পড়াশুনা করছেনতিরুপতির তিরুমালা তিরুপতি দেবস্থানম পরিচালিত শ্রী বেঙ্কটেশ্বর বৈদিক বিশ্ববিদ্যালয়ে। সেই সঙ্গে তিনি পিএচডির জন্য প্রস্তুতিও নিচ্ছেন। দুধেশ্বর বেদ বিদ্যাপীঠের প্রধান পিতাধিশ্বর মহন্ত নারায়ণ গিরি জানান, মোহিত যে অযোধ্যা রামমন্দিরে পুজো করার পুরোহিতের দায়িত্ব পেয়ছেন, এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। আমরা তাঁকে ১০ বছর ধরে প্রশিক্ষণ দিয়েছি। তিনি আরও বলেন, এই পরীক্ষায় পাশ করা অত সহজ নয়। সংস্কৃতের ওপর ছিল তাঁর অগাধ জ্ঞান। তাঁর সংস্কৃত উচ্চারণ অসাধারণ।
এখনও চলছে রামমন্দির নির্মাণের কাজ। চলতি মাসের শেষের দিকেই শেষ হবে গর্ভগৃহের কাজ। ২০২৪ সালের ২২ জানুয়ারি উদ্বোধন হবে এই মন্দিরের, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।
অযোধ্যার রাম মন্দিরের পুরোহিতের জন্য ২০ টি পদ খালি ছিল সেখানে আবেদন জমা পরেছিল তিন হাজারেরও বেশি। ২০০ জন পুরোহিতকে ছয় মাসের জন্য কঠোর প্রশিক্ষণ দেওয়া হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আবার আরেকবার পরীক্ষা নেওয়া হবে।












Click it and Unblock the Notifications