জনসংখ্যা নীতি সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিৎ, মন্তব্য মোহন ভগবতের
আরএসএস প্রধান মোহন ভগবৎ বলেন, জনসংখ্যা নীতি সকলের জন্য প্রযোজ্য হওয়া উচিৎ
বুধবার নাগপুরের রেশমিবাগে আরএসএসের দশেরার বার্ষিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংঘ প্রধান মোহন ভগবৎ। সেই মঞ্চে ভারতে প্রথম মহিলা পর্বতারোহী সন্তোষ যাদব উপস্থিত ছিলেন। বুধবার মোহন ভগবতের বক্তব্যে নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনীতি উঠে আসে। তিনি জনসংখ্যা নীতি নিয়েও কথা বলেন। তিনি দেশের সকলের জন্য জনসংখ্যা নীতি প্রযোজ্য হওয়া উচিত।

জনসংখ্য নীতি প্রয়োগের ওপর জোর
বুধবার নাগপুরে বক্তব্য রাখতে গিয়ে আরএসএস প্রধান মোহন ভগবত বলেন, অনেক দিক বিবেচনা করার পরেই জনসংখ্যা নীতি তৈরি করা প্রয়োজন। এই নীতি দেশের সকলের জন্য প্রযোজ্য হওয়া প্রয়োজন। তিনি বলেন, জনসংখ্যা ভারসাম্য হারালে ভৌগলিক সীমারেখার ওপর প্রভাব পড়ে। ধর্মভিত্তিক জনসংখ্যার ভারসাম্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। যা সবার জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। এই বিষয়টি আর অগ্রাহ্য করা উচিত হবে না বলেও তিনি মনে করেন।

হিন্দু রাষ্ট্রের ধারণা
আরএসএস প্রধান তাঁর বক্তব্য অখণ্ড ভারতের কথা উল্লেখ করেন। তিনি বলেন, হিন্দু রাষ্ট্রের ধারণা নিয়ে এখন সর্বত্র আলোচনা করা হচ্ছে। অনেকেই হিন্দু রাষ্ট্রের ধারণাকে সমর্থন করেছে। তবে তাঁরা হিন্দু শব্দটার ক্ষেত্রে আপত্তি জানিয়েছেন। কেউ যদি হিন্দু শব্দের পরিবর্তে সমার্থক অন্য শব্দ ব্যবহার করেন, সেক্ষেত্রে আমাদের কোনও আপত্তি নেই। তবে ধারণার স্বচ্ছতার জন্য আমরা আগেও যেমন হিন্দু শব্দের ওপর জোর দিয়েছি, এখনও হিন্দু শব্দের ওপর জোর দিয়ে যাবো।

শক্তি শান্তির ভিত্তি
মোহন ভগবৎ নারী ও পুরুষের সমনাধিকারের ওপর জোর দেন। তিনি বলেন, শক্তি শান্তির ভিত্তি। তিনি বলেন, মহিলাদের সমানাধিকার দিতে হবে। তাদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিতে হবে। মহিলাদের ক্ষমতায়ণের ওপর জোর দিতে হবে। তিনি বলেন, সাধারণ মানুষের ভ্রান্ত ধারণা রয়েছে, ভালো কেরিয়ারের জন্য ইংরেজি জানা প্রয়োজন। তবে এটা একটা মিথের বাইরে কিছু নয়।

বিশ্বে বিশ্বাসযোগ্যতা বাড়ছে
শ্রীলঙ্কার রাজনৈতিক ও অর্থনৈতিক সঙ্কট, ইউক্রেন ও রাশিয়ার দ্বন্দ্বের প্রসঙ্গ টেনে আনেন মোহন ভগবৎ। এরপরেই তিনি বলেন, বিশ্বে আমাদের মর্যাদা ও বিশ্বাসযোগ্যতা বেড়েছে। আমরা শ্রীলঙ্কাকে ব্যাপকভাবে সাহায্য করেছি। ইউক্রেন ও রাশিয়ার সংঘাতে ভারতের মন্তব্য গুরুত্ব সহকারে শোনা হচ্ছে। মোহন ভগবৎ বলেছেন, করোনায় বিশ্বের বেশিরভাগ দেশের সঙ্গে ভারতের অর্থনীতির ওপর প্রভাব পড়েছে। কিন্তু ভারত সেই প্রভাব বর্তমানে কাটিয়ে উঠেছে। ভারতের অর্থনৈতিক বৃদ্ধি পেয়েছে। বিশ্বের বিভিন্ন অর্থনীতিবিদরা ভবিষ্যদ্বানী করেছেন, ভারতের অর্থনীতি আরও উন্নতি হবে। ভারত বর্তমানে ব্রিটেনকেও ছাড়িয়ে গিয়েছে। খেলাধুলার ক্ষেত্রে ভারতের অনেক অগ্রগতি হয়েছে। খেলোয়াড়রা দেশকে গর্বিত করেছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications