হিন্দুস্তানে কারা বসবাস করেন, অসাধারণ ব্যাখ্যা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত
হিন্দুস্থান হিন্দুরাষ্ট্র, কিন্তু তার মানে এই নয় যে এই দেশ অন্য কারও জন্য নয়। মধ্যপ্রদেশের ইন্দোরে একটি সভায় এমনই মন্তব্য করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত
হিন্দুস্থান হিন্দুরাষ্ট্র, কিন্তু তার মানে এই নয় যে এই দেশ অন্য কারও জন্য নয়। মধ্যপ্রদেশের ইন্দোরে একটি সভায় এমনই মন্তব্য করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তাঁর মতে, দেশের সন্তান ও যে ভারতের সংস্কৃতি অনুযায়ী যারাই থাকে, তারাই হিন্দু।

শুক্রবার ইন্দোরে আরএসএস-এর ছাত্র সংগঠনের একটি সভায় মোহন ভাগবত বলেন, ঠিক যেমন জার্মানিবাসীকে জার্মান বলা হয়, ব্রিটেনবাসীকে ব্রিটিশ বলা হয়, তেমনই হিন্দুস্তানের মানুষ হিন্দু। তবে হিন্দুস্তান হিন্দুরাষ্ট্র হলেও সেখানে যেকোনও ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। মোহন ভাগবত বলেন, কোনও সরকার একা দেশের উন্নয়ন করতে পারে না, গোটা সমাজকে তার জন্য এগিয়ে আসতে হয়।
সরকার সমাজের হয়ে কাজ করতে পারে, কিন্তু সমাজে পরিবর্তন আনতে পারে না বল মন্তব্য করেছেন আরএসএস প্রধান। দেশকে শক্তিশালী করতে যাবতীয় গোঁড়ামি ও ভেদাভেদ ছেড়ে বেরিয়ে আসতে হবে সকলকেই।












Click it and Unblock the Notifications