পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসা নিয়ে মমতাকে আক্রমণ মোহন ভাগবতের

পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসা নিয়ে এবার মুখ খুললেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত।

পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসা নিয়ে এবার মুখ খুললেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় মমতার বহিরাগত তত্বের বিরোধিতা করে মোহন ভাগবত বলেছেন, যাঁরা পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসার বলি হচ্ছেন তাঁরা কোনও না কোনও রাজনৈতিক দলের সঙ্গে জড়িত। এই ধরনের ঘটনার প্রতিবাদ করলেই তাঁদের বহিরাগত বলা একেবারেই ঠিক নয় বলে মন্তব্য করেছেন সঙ্ঘ প্রধান।

পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসা নিয়ে মমতাকে আক্রমণ মোহন ভাগবতের

নাগপুরের রেশমিবাগে একটি অনুষ্ঠানে বলার সময় মোহন ভাগবত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করে বলেন, পশ্চিমবঙ্গে যে ধরনের রাজনৈতিক হিংসার ঘটনা ঘটছে তা ঘটা উচিত নয়। দেশের আর কোনও রাজ্যে এটা ঘটে না। যদি কোনও দুষ্কৃতী এই কাজ করে থাকে তাহলে রাজ্য সরকারের উচিত কড়া পদক্ষেপ করা। রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্য সরকারের।

সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে ভাগবত বলেছেন, যিনি নিজে একটা সময় ন্যায়ের জন্য লড়াই করেছেন, তাঁর কাছ থেকে এই ধরনের আচরণ আশা করা যায় না। গদি চলে যাওয়ার ভয় দেখা দিলেই এরকম আচরণ করেন একজন মানুষ। মমতারও তাই হয়েছে। পশ্চিমবঙ্গের বেড়ে চলা রাজনৈতিক হিংসার তীব্র নিন্দা করেছেন তিনি। একই সঙ্গে রাজ্য সরকারের মনোভাবও অত্যন্ত বিতর্কিত বলে দাবি করেছেন তিনি। লোকসভা ভোটের পর থেকেই রাজ্যের একাধিক জায়গায় রাজনৈতিক হিংসা মাথাচাড়া দিয়েছে। সন্দেশ খালিতে খুন হয়েছেন ৩ বিজেপিকর্মী। ডোমকল, নিমতা সহ একাধিক জায়গায় খুন হয়েছেন তৃণমূলকর্মীরা। রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে অভিযোগে লালবাজার অভিযান করেছে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যের কাছে রিপোর্ট তলবও করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+