ক্রিকেটার মহম্মদ শামির গাড়িতে ট্রাকের ধাক্কা, ফাটল মাথা, আইপিএল-এ খেলা নিয়ে ধোঁয়াশা

দেরাদূন থেকে দিল্লি আসার পথে দুর্ঘটনার কবলে ক্রিকেটার মহম্মদ শামির গাড়ি। ঘটনায় আহত হয়েছেন শামি।

দেরাদুন থেকে দিল্লি আসার পথে দুর্ঘটনার কবলে ক্রিকেটার মহম্মদ শামির গাড়ি। ঘটনায় আহত হয়েছেন শামি। জানা গিয়েছে একটি ট্রাকের সঙ্গে ধাক্কায় দুর্ঘটনাগ্রস্ত হয় তাঁর গাড়ি। দেরাদুন-দিল্লির সীমান্তে ঘটেছে ঘটনাটি। খবর,রাস্তায় একটি ট্রাক পর পর ৩ টি গাড়িকে ধাক্কা মারে। এই ৩ টি গাড়ির মধ্যে অন্যতম ছিল মহম্মদ শামির গাড়িও।

গাড়ি দুর্ঘটনায় মাথায় আঘাত শামির, দ্রুত আরোগ্য কামনা করে টুইট রোহিতের

দুর্ঘটনায় শামির কপালে আঘাত লেগেছে । তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে শামির কপালে ৩টি স্টিচ করা হয়। যদিও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁর মাথায় যথেষ্ট আঘাত রয়েছে বলে খবর। আইপিএল-এর জন্য তিনি কতটা ফিট থাকবেন তা নিয়ে উঠছে প্রশ্ন। উল্লেখ্য, এই ক'দিন দেরাদুন ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করছিলেন মহম্মদ শামি। সেখানে এক বন্ধু বাড়িতে কয়েকদিন ছিলেন তিনি। আর দেরাদুন থেকে এদিন দিল্লি ফেরার সময়ে ঘটে যায় এই দুর্ঘটনা। উল্লেখ্য, দিল্লি ডেয়ারডেভিল -এর হয়ে ম্য়াচ প্রস্তুতির জন্যই তিনি দিল্লির উদ্দেশে রওনা হন। এদিন হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর , শামি আবারও দেরাদুনে সেই বন্ধুর বাড়ি ফিরে যান।

ঘটনার কথা জানতে পেরে, শামির দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন রোহিত শর্মার।

এদিকে, ওই ট্রাকের ধাক্কায় পর পর ৩ টি গাড়ির সওয়ারিরা আহত হয়েছেন। গোটা ঘটনায় আহতের সংখ্যা আনুমানিক ১৮ থেকে ২০ জন, বলে সূত্রের খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+